News Flash

  • Home
  • খেলা
  • বার্ণপুরে চূড়ান্ত বাছাইয়ে আবারও ডাক পেলো ত্রিপুরার ৮ ফুটবলার
Image

বার্ণপুরে চূড়ান্ত বাছাইয়ে আবারও ডাক পেলো ত্রিপুরার ৮ ফুটবলার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ এপ্রিল।। চূড়ান্ত বাছাইয়ের জন্য আবারও  ডাক পেয়েছে ত্রিপুরার ৮ জন ফুটবলার।  পশ্চিমবঙ্গের বার্নপুরে সেইল ফুটবল একাডেমিতে ভর্তির জন্য গত ৩০ ও ৩১শে মার্চ দেশের বিভিন্ন শহরের মতো আগরতলায়ও ফুটবলারদের সিলেকশন ট্রায়াল অনুষ্ঠিত হয়েছিল। প্রাথমিক বাছাইয়ের পর এখন চূড়ান্ত বাছাইয়ের জন্য ৮ জন ফুটবলারকে ডাকা হয়েছে। ২০২২-২৩ সেশনের জন্য তাদেরকে সেইল ফুটবল একাডেমি বার্ণপুরে ভর্তি করানো হবে। চূড়ান্ত বাছাইয়ের জন্য ত্রিপুরা থেকে ডাক পাওয়া আট জন ফুটবলাররা হলো অপাজিত ত্রিপুরা, শান্ত জয় রিয়াং, ভক্ত সাধন জমাতিয়া, সবাত জমাতিয়া, শক্তি ত্রিপুরা, বিকন চাকমা, জনি জমাতিয়া, রিপন ত্রিপুরা। বলাবাহুল্য, নির্বাচিত ফুটবলারদের অন্ততপক্ষে একজন অভিভাবক (এস্কর্ট) সহ ৪ মে-র মধ্যে পশ্চিমবঙ্গের বার্ণপুরে সেইল ফুটবল একাডেমির স্পোর্টস হাউস কমপ্লেক্সে রিপোর্ট করতে বলা হয়েছে। সঙ্গে অবশ্যই সচিত্র পরিচয় পত্র এবং অথারাইজড লেটার নিয়ে যেতে হবে। সেখানে ৫ থেকে ৭ মে পর্যন্ত তিন দিনের জন্য চূড়ান্ত বাছাই প্রক্রিয়া চলবে। সামগ্রিক পারফরম্যান্সের ভিত্তিতে চূড়ান্ত বাছাইকৃতরা সেইল ফুটবল একাডেমি, বার্ণপুরের জন্য নির্বাচিত হবে। সেইলের ফুটবল রেসিডেন্সিয়াল একাডেমিতে থেকে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাবে। উল্লেখ্য, আগরতলায় ৩০ ও ৩১ মার্চের প্রাথমিক সিলেকশন ট্রায়ালের ব্যবস্থাপনায় ছিল ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন। স্বাভাবিকভাবেই সেইল ফুটবল একাডেমি, বার্ণপুরের ইনচার্জ তথা জিএম দেবব্রত মজুমদার, টিএফএ-এর উদ্দেশ্যে পেরিত এক চিঠিতে নির্বাচিত ফুটবলারদের নাম ঘোষণা করেছেন।

Releated Posts

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে হাই জাম্পে রুপো বাসন্তের, লং জাম্পে ব্রোঞ্জ শাহনওয়াজের

ইউজিন, ৯ আগস্ট (আইএএনএস): অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতলেন ভারতের বাসন্ত। ২.২১ মিটার…

ByByNews Desk Aug 9, 2026

বিএসএফের ‘স্পন্দন’ ফুটবলে চ্যাম্পিয়ন উত্তর ত্রিপুরা জেলা

আগরতলা, ৮ আগস্ট: সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-এর রাজ্যভিত্তিক মর্যাদাপূর্ণ ‘স্পন্দন’ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল উত্তর…

ByByNews Desk Aug 8, 2026

কোরিয়া মাস্টার্সে বিদায় অনমলের, কোয়ার্টার ফাইনালে তন্বী, অশ্মিতা ও রক্ষিতা

আসান সিটি, ৬ আগস্ট (আইএএনএস): কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের অনমল খার্বের অভিযান শেষ হয়েছে প্রি-কোয়ার্টার ফাইনালেই। বৃহস্পতিবার…

ByByNews Desk Aug 6, 2026
Scroll to Top