News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Arrested : ধর্ষণের দায়ে ধৃত দুই যুবক ১৪ দিনের জেল হাজতে
Image

Arrested : ধর্ষণের দায়ে ধৃত দুই যুবক ১৪ দিনের জেল হাজতে

তেলিয়ামুড়া, ২৯ এপ্রিল : তেলিয়ামুড়া থানাধীন গামাই বাড়ি এলাকায় এক যুবতীকে ধর্ষণের দায়ে ধৃত দুই যুবককে খোয়াই জেলা ও দায়রা জজ আদালত ১৪ দিনের জেল হাজতে পাঠিয়েছে। অভিযুক্তরা হলো বিশ্বজিৎ দেববর্মা ও অমৃত দেববর্মা।

উল্লেখ্য, গামাই বাড়ি এলাকায় এক উপজাতি যুবতীকে দুই যুবক বলপূর্বক তুলে নিয়ে জঙ্গলে গণধর্ষণ করেছিল। ওই ঘটনায় যুবতীর তরফে তেলিয়ামুড়া থানায় অভিযুক্ত যুবকের নাম উল্লেখ করে সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়। পুলিশ অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করতে সক্ষম হয়। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করে পুলিশ তাদেরকে খোয়াই জেলা ও দায়রা জজ আদালতে সোপর্দ করে। জেলা ও দায়রা জজ আদালত অভিযুক্ত দুই যুবককে ১৪ দিনের জেল হাজতে পাঠিয়েছেন। তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Releated Posts

স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু ঘিরে ফের উত্তাল কৈলাসহর, বাবুর বাজারে এসএফআই-এর বিক্ষোভ ও পথ অবরোধ

কৈলাসহর, ২৭ জুলাই: স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় ফের উত্তপ্ত হয়ে উঠল কৈলাসহর। মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন এবং দোষীদের…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

পুরোনো শত্রুতার জেরে পুকুরে কিটনাশক ঢেলে মাছ নিধনের অভিযোগ, প্রশাসনের দ্বারস্থ মৎস্যচাষী

আগরতলা, ২৭ জুলাই: পুরোনো শত্রুতার জেরে পরিকল্পিতভাবে একটি বাণিজ্যিক মাছের পুকুরে কিটনাশক ঢেলে বিপুল পরিমাণ মাছ মেরে ফেলার…

ByByReshmi Debnath Jul 27, 2026

ঘরের ভিতর থেকে উদ্ধার যুবকের মৃতদেহ, চাঞ্চল্য

আগরতলা, ২৭ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজারের লাউগাং বড়ুয়া পাড়া এলাকায় এক যুবকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

১০ দফা দাবিতে ধর্মনগরে মিছিল, এসডিএম-এর কাছে ডেপুটেশন তপশিলী জাতি সমন্বয় সমিতির

ধর্মনগর, ২৭ জুলাই: ১০ দফা দাবিতে ধর্মনগরে মিছিল করে মহকুমা শাসকের (এসডিএম) কাছে গণডেপুটেশন প্রদান করল ত্রিপুরা তপশিলী…

ByByTaniya Chakraborty Jul 27, 2026
Scroll to Top