News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Arrested : ল্যাপটপ চুরির দায়ে মাধ্যমিক পরীক্ষার্থী ধৃত
Image

Arrested : ল্যাপটপ চুরির দায়ে মাধ্যমিক পরীক্ষার্থী ধৃত

বিশালগড়, ২৯ এপ্রিল : মাধ্যমিক পরীক্ষার্থী চুরির দায়ে পুলিশের জালে ধরা পড়েছে। বিশালগড় মুড়াবাড়ি উচ্চ বিদ্যালয়ে ১০টি ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় সন্দেহভাজন যুবককে আটক করে তাকে জিজ্ঞাসাবাদে জঙ্গল থেকে ল্যাপটপগুলি উদ্ধার হয়েছে।

বৃহস্পতিবার রাতে বিশালগড় মুড়াবাড়ি উচ্চ বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। আলমারী ভেঙ্গে ১০টি ল্যাপটপ নিয়ে গিয়েছিল চোর। সকালে ওই ঘটনা জানতে পেরে পুলিশে খবর দেওয়া হয় এবং পুলিশ সন্দেহভাজন এক যুবককে আটক করে। ওই যুবক মুড়াবাড়ি বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার্থী বলে জানা গেছে।পুলিশি জিজ্ঞাসাবাদে চুরির ঘটনা স্বীকার করেছে ওই যুবক। পরবর্তী সময়ে জঙ্গলে বস্তাবন্দী করে ফেলে রাখা ল্যাপটপগুলি ওই যুবক পুলিশের হাতে তুলে দেয়। ওই যুবক পুলিশকে জানিয়েছে, গতকাল রাত দুইটা নাগাদ স্কুলের দরজা ভেঙ্গে ল্যাপটপগুলি চুরি করেছে। পুলিশ এখনো তাকে গ্রেফতার করেনি। শুধু থানায় আটকে রেখেছে। কারণ, ওই যুবক মাধ্যমিক পরীক্ষার্থী। চুরির দায়ে গ্রেফতার করা হলে তার ভবিষ্যত নষ্ট হয়ে যাবে। তাই, এ-বিষয়ে পুলিশ কোন সিদ্ধান্ত নিতে পারেনি।

Releated Posts

একাধিক দাবিতে খোয়াইয়ে কংগ্রেসের ছয় ঘণ্টার গণ অবস্থান

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১১ সেপ্টেম্বর:  একাধিক দাবিকে সামনে রেখে খোয়াই জেলা যুব কংগ্রেস ও ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 11, 2026

বিরোধী সদস্যের ওয়ার্ডে রেগার কাজ বন্ধের অভিযোগ, ছনতৈল পঞ্চায়েতে চাঞ্চল্য

কৈলাসহর, ১১ সেপ্টেম্বর: ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর স্লোগান দিলেও বিরোধী দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্যের ওয়ার্ডের সাধারণ মানুষকে সরকারি…

ByByReshmi Debnath Sep 11, 2026

সরকারি টাকায় জন প্রতিনিধির বাড়ির সীমানায় গার্ড ওয়াল, ক্ষোভে স্থানীয়রা

আগরতলা, ১১ সেপ্টেম্বর: জনসাধারণের স্বার্থে কাজ করার বদলে একজন নির্বাচিত জনপ্রতিনিধিই সরকারি প্রকল্পের সুবিধা নিচ্ছেন—এমন অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 11, 2026

একই রাতে একই পাড়ার তিন বাড়িতে গরু চুরি, আতঙ্ক পশ্চিম কাঞ্চনমালায়

আগরতলা, ১১ সেপ্টেম্বর: একই রাতে একই পাড়ার তিনটি বাড়িতে গরু চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আমতলী থানার অন্তর্গত পশ্চিম…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top