News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Tripura Police : ধর্মনগরে রাস্তার পাশে অচৈতন্য ব্যক্তি উদ্ধার
Image

Tripura Police : ধর্মনগরে রাস্তার পাশে অচৈতন্য ব্যক্তি উদ্ধার

ধর্মনগর, ২৮ এপ্রিল : উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের রাজবাড়ী এলাকা থেকে বৃহস্পতিবার সাত সকালে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তিকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়েছে। জানা গেছে, প্রাতঃভ্রমণকারীরা রাজবাড়ী এলাকায় রাস্তার পাশে অচৈতন্য অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। অচৈতন্য অবস্থায় ওই ব্যক্তিকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে প্রাতঃভ্রমণকারীরা দমকল বাহিনীকে খবর দেন।

খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা সেখানে ছুটে এসে অচৈতন্য ব্যক্তিকে উদ্ধার করে ধর্মনগর হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে ওই ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন। এখনো পর্যন্ত তার পরিচয় জানা যায়নি। ঘটনাকে কেন্দ্র করে রাজবাড়ী এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কিভাবে ওই ব্যক্তি অচৈতন্য অবস্থায় রাস্তার পাশে পড়ে রয়েছিলেন সে বিষয়ে স্থানীয় মানুষ কিছুই বলতে পারছেন না। ধর্মনগর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

ঘোষপাড়া সড়কের বেহাল দশা, কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ এলাকাবাসীর

আগরতলা, ২৭ জুন: শহরের বিভিন্ন ওয়ার্ডে নাগরিক পরিষেবা নিয়ে অভিযোগের মাঝেই এবার বেহাল রাস্তার প্রতিবাদে সরব হলেন আগরতলার…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

আগরতলায় শুরু হচ্ছে ‘লিভারকন-৯’, দেশের শীর্ষ লিভার বিশেষজ্ঞদের মিলনমেলা

আগরতলা, ২৬ জুন: দেশের প্রখ্যাত লিভার রোগ বিশেষজ্ঞদের উপস্থিতিতে আগামী ২৭ ও ২৮ জুন আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ…

ByByReshmi Debnath Jun 27, 2026

দেও নদীতে নিখোঁজ অমরজিৎ পালের সন্ধানে দ্বিতীয় দিনের তল্লাশি, এনডিআরএফ নেমেও মেলেনি হদিস

নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর, ২৬ জুন: উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার দশদা পালপাড়া সংলগ্ন দেও নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া…

ByByReshmi Debnath Jun 27, 2026

চড়িলামে শেষকৃত্যের সংকট, মৃতদেহ বহনে দুরবস্থা

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুন :  উত্তর চড়িলাম পঞ্চায়েতের পুরান বাড়ি এলাকার বাসিন্দারা অভিযোগ করছেন, শ্মশান পর্যন্ত পৌঁছানোর…

ByByReshmi Debnath Jun 27, 2026
Scroll to Top