News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Arrested : ত্রিপুরায় সন্দেহভাজন তিন রোহিঙ্গা গ্রেফতার
Image

Arrested : ত্রিপুরায় সন্দেহভাজন তিন রোহিঙ্গা গ্রেফতার

আগরতলা, ২৮ এপ্রিল(হি. স.): সন্দেহভাজন তিন রোহিঙ্গাকে ত্রিপুরা পুলিশ গ্রেফতার করেছে। বুধবার রাতে ত্রিপুরসুন্দরী এক্সপ্রেসে ধর্মনগর রেল স্টেশনে সন্দেহভাজন ছয় জনকে আটক করেছিল ধর্মনগর থানার পুলিশ। তাঁদের মধ্যে তিনজন পুরুষ, দুই জন মহিলা ও এক শিশু রয়েছে। মহিলাদের কাছে ভারত ভ্রমণের বৈধ কাগজ থাকায় পুলিশ তাঁদের ছেড়ে দিয়েছে। ধৃত তিনজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ধর্মনগর মহকুমা আধিকারিক সৌম্যা দেববর্মার নেতৃত্বে বুধবার রাতে ধর্মনগর পুলিশ ত্রিপুরসুন্দরী এক্সপ্রেসে অভিযান চালিয়েছিল। ওই অভিযানে শিশু সহ ছয় জনকে আটক করেছে পুলিশ। তাঁরা জম্মু ও কাশ্মীর থেকে ভায়া দিল্লি ত্রিপুরসুন্দরী এক্সপ্রেসে ধর্মনগরে এসেছেন। তাঁরা রাগনা সীমান্ত দিয়ে বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্যে ওই ট্রেনে চেপে এসেছিলেন। পুলিশ তাঁদের থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছে।

মহকুমা পুলিশ আধিকারিক সৌম্যা দেববর্মা জানান, দুই মহিলার কাছে ভারত ভ্রমণে বৈধ নথি মিলেছে। কিন্ত তিনজন পুরুষের কাছে ভারত ভ্রমণে বৈধ নথি পাওয়া যায়নি। ধৃত হাফিজুর রহমান, রহমান শাহ এবং মোহাম্মেদ ইয়াসিন মায়ানমারের নাগরিক হিসেবে পরিচিতি মিলেছে, বলেন তিনি।মহকুমা পুলিশ আধিকারিকের দাবি, বাংলাদেশ থেকে আত্মীয়রা এসে তাঁদের নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্ত, কেউ আসেননি। তিনি বলেন, তিন মায়ানমারের নাগরিককে রোহিঙ্গা হিসেবে সন্দেহ করা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আজ তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top