News Flash

Image

Thief : ভেড়া চোর হাতেনাতে ধৃত

বিশালগড়, ২৮ এপ্রিল : বিশালগড় থানাধীন হরিশ নগরের মুড়াপাড়ার একটি বাড়ি থেকে ভেড়া চুরি করে নিয়ে যাওয়ার সময় চোরকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। জানা গেছে, মুন্ডা পাড়ার সবিতা বণিকের বাড়ি থেকে ওই এলাকারই রূপক দত্ত নামে এক যুবক একটি ভেড়া চুরি করে নিয়ে যাচ্ছিল। স্থানীয় লোকজন ভেড়া নিয়ে যেতে দেখে তাকে আটক করেন এবং সবিতা বণিককে খবর দেন। খবর পেয়ে ভেড়ার মালিক সবিতা বণিক সেখানে ছুটে যান এবং তার ভেরাটি শনাক্ত করেন। তখন উত্তেজিত জনতা ওই ভেড়া চোরকে উত্তম-মধ্যম দেন। উত্তেজিত জনতার গণপ্রহারে ওই যুবক আহত হয়েছে।

ঘটনার খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। পুলিশ এসে আহত যুবককে উদ্ধার করে বিশালগড় হাসপাতালে নিয়ে যায়। এ ব্যাপারে বিশালগড় থানার পুলিশ একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

৩১ অক্টোবরের মধ্যে ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণ ডিজিটাল করার লক্ষ্য: স্বাস্থ্য সচিব

আগরতলা, ১১ আগস্ট: আগামী ৩১ অক্টোবর, ২০২৬-এর মধ্যে রাজ্যের সম্পূর্ণ স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাকে ডিজিটাল করার উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026

ব্যক্তিস্বার্থ নয়, তিপ্রাসাদের অধিকারই প্রথম: ১৭ আগস্ট আগরতলায় তিপ্রা মথার গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক

আগরতলা, ১১ আগস্ট: ব্যক্তিগত স্বার্থ, পদ বা ক্ষমতার চেয়ে তিপ্রাসা জনগণের অধিকারকে অগ্রাধিকার দেওয়ার বার্তা দিলেন তিপ্রা মথার…

ByByReshmi Debnath Aug 11, 2026

২৭ নবনিযুক্ত টিসিএস আধিকারিককে জনমুখী প্রশাসনের বার্তা রাজ্যপালের

আগরতলা, ১১ আগস্ট: তৃণমূল স্তরে প্রশাসনিক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি সরকারি প্রকল্প ও জনকল্যাণমূলক কর্মসূচির সুবিধা রাজ্যের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

শিক্ষক সংকটে তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ, মূল গেটে তালা

আগরতলা, ১১ আগস্ট: পর্যাপ্ত সংখ্যক শিক্ষক-শিক্ষিকা না থাকার অভিযোগে মেলাঘরের তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। শিক্ষকের…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top