News Flash

  • Home
  • খেলা
  • Sunil Chhetri : জর্ডন, জাম্বিয়ার বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারেন সুনীল ছেত্রীরা
Image

Sunil Chhetri : জর্ডন, জাম্বিয়ার বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারেন সুনীল ছেত্রীরা

নয়াদিল্লি, ২৮ এপ্রিল (হি.স.) : এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের প্রস্তুতি হিসেবে দু’টি আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে ভারতীয় দলের। সব ঠিক থাকলে জাম্বিয়া এবং জর্ডনের বিরুদ্ধে খেলবেন সুনীল ছেত্রীরা।

৪১ জন ফুটবলারকে নিয়ে এই মুহূর্তে কর্নাটকের বেল্লারিতে এএফসি এশিয়ান কাপের প্রস্তুতিতে ব্যস্ত ভারতীয় দলের কোচ ইগর স্তিমাচ। এটিকে-মোহনবাগানের ফুটবলাররা যোগ দেবেন। চোটের কারণে বাহরিন ও বেলারুশের বিরুদ্ধে খেলতে পারেননি সুনীল ছেত্রী। আগামী ৮ জুন যুবভারতীতে ভারতের প্রথম ম্যাচ কাম্বোডিয়ার বিরুদ্ধে। সুনীলরা দ্বিতীয় ম্যাচ খেলবেন আফগানিস্তানের বিরুদ্ধে ১১ জুন। হংকংয়ের বিরুদ্ধে শেষ ম্যাচ ভারতীয় দল খেলবে ১৪ জুন। ইগর চাইছেন শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে খেলে প্রস্তুতি সারতে। জানা গিয়েছে, জর্ডন ও জাম্বিয়া খেলতে আগ্রহী ভারতের বিরুদ্ধে।

প্রসঙ্গত, ফিফা ক্রমতালিকায় ৮৭তম স্থানে রয়েছে জাম্বিয়া। ৯১ নম্বরে জর্ডন। ভারত রয়েছে ১০৬তম স্থানে।

Releated Posts

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে হাই জাম্পে রুপো বাসন্তের, লং জাম্পে ব্রোঞ্জ শাহনওয়াজের

ইউজিন, ৯ আগস্ট (আইএএনএস): অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতলেন ভারতের বাসন্ত। ২.২১ মিটার…

ByByNews Desk Aug 9, 2026

বিএসএফের ‘স্পন্দন’ ফুটবলে চ্যাম্পিয়ন উত্তর ত্রিপুরা জেলা

আগরতলা, ৮ আগস্ট: সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-এর রাজ্যভিত্তিক মর্যাদাপূর্ণ ‘স্পন্দন’ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল উত্তর…

ByByNews Desk Aug 8, 2026

কোরিয়া মাস্টার্সে বিদায় অনমলের, কোয়ার্টার ফাইনালে তন্বী, অশ্মিতা ও রক্ষিতা

আসান সিটি, ৬ আগস্ট (আইএএনএস): কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের অনমল খার্বের অভিযান শেষ হয়েছে প্রি-কোয়ার্টার ফাইনালেই। বৃহস্পতিবার…

ByByNews Desk Aug 6, 2026
Scroll to Top