ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল।। মনিপুরস্থিত সৈনিক স্কুলের শৃঙ্খলা অধিনায়ক নির্বাচিত হয়েছে রাজ্যের ছাত্র ক্যাডেট প্রেরন অখন্ড। সে নবম শ্রেণী থেকে ওই বিদ্যালায়ে পঠরত। এখন দ্বাদশ শ্রেণীর ছাত্র। মানিপুরে বাইরে সেই একমাত্র অধিনায়ক নির্বাচিত হয়েছে। আগরতলার ভারতীয় বিদ্যাভবনে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ার পর যোগ দেয় মনিপুরের ওই স্কুলে। ২০১৯-২০ শিক্ষা বর্ষে প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে ত্রিপুরা থেকে সে ই একমাত্র সুযোগ পেয়ে নবম শ্রেণীতে ভর্তি হয়। এডভেঞ্চার ও ক্লাইম্বিং এ জাতীয় আসরে অনেকবার সাফল্য কুড়িয়েছে। বৃহস্পতিবার সকালে স্কুল প্রাঙ্গনে অনাড়ম্বর অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করানো হয়। উপস্থিত ছিলেন অধ্যক্ষ সহ অন্যান্য বিশেষ ব্যক্তি বর্গ ও অভিবাকরা। ক্রীড়া দপ্তরের শারীর শিক্ষক প্রনব অখন্ড ও গৃহিনী আঞ্জুশ্রী ধরে সুযোগ্য সন্তান সে। ২০২২-২৩ শিক্ষা বর্ষের অধিনায়ক নির্বাচিত হওয়ায় তাঁর মা, বাবা সহ প্রিয়জনেরা ভীষণ খুশী।

Captain : সৈনিক স্কুলের শৃঙ্খলা অধিনায়ক নির্বাচিত হয়েছে রাজ্যের প্রেরন
Tags:
Releated Posts
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ
শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…
আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…
অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের
নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…
অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…
















