News Flash

  • Home
  • প্রধান খবর
  • S Jaishankar: ”দিনের সফরে ঢাকায় পৌঁছলেন এস জয়শঙ্কর, যাবেন ভূটানেও
Image

S Jaishankar: ”দিনের সফরে ঢাকায় পৌঁছলেন এস জয়শঙ্কর, যাবেন ভূটানেও

ঢাকা, ২৮ এপ্রিল (হি.স.): ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর দু’দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন। বৃহস্পতিবার দুপুর ২.১৫ মিনিট নাগাদ দিল্লি থেকে বিশেষ বিমানে কুর্মিটোলার বঙ্গবন্ধু এয়ার বেইজে পৌঁছলে তাকে স্বাগত জানান বাংলাদেশের বিদেশমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সেই সময় উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

বাংলাদেশ সফরে গিয়ে সে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন জয়শঙ্কর। এরপর বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই আমন্ত্রণপত্র নিয়ে ঢাকায় এসেছেন ড. এস জয়শঙ্কর। আগামী জুনের মাঝামাঝি শেখ হাসিনা ভারত যাবেন বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ সফর শেষে জয়শঙ্কর যাবেন ভূটান । সেখানে ভূটানের রাজা জিগমে খেসর নামগিয়াল ওয়াংচুকের সঙ্গে সাক্ষাৎ করবেন । ভূটানের প্রধানমন্ত্রী ডঃ লোটে শেরিং-এর সঙ্গে বৈঠক করবেন ডঃ জয়শঙ্কর । ভূটানের বিদেশমন্ত্রী তান্ডি দোর্জি ও বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যে হবে বৈঠক ।

Releated Posts

ডিআরডিওর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সাফল্য, বিজ্ঞানীদের অভিনন্দন যোগীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-র বহুস্তরীয় ব্যালিস্টিক মিসাইল…

ByByNews Desk Jun 13, 2026

দেশে নতুন প্রজন্মের শিল্প পরিকাঠামো গড়তে ‘ভাব্য’ প্রকল্প, জানাল শিল্পমহল

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): ভারতে আধুনিক শিল্প পরিকাঠামো গড়ে তুলতে কেন্দ্রের ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা (ভাব্য) প্রকল্পকে একটি…

ByByNews Desk Jun 13, 2026

ভারতীয় সেনাবাহিনীর নতুন প্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ, ৩০ জুন দায়িত্ব গ্রহণ

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ-কে ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী সেনাপ্রধান (চিফ অব আর্মি স্টাফ) হিসেবে নিয়োগ…

ByByNews Desk Jun 13, 2026

পাকিস্তানে ‘সিন্ধু নদের জল যাবে না’ মন্তব্যে রাজনাথকে ঘিরে বিরোধীদের প্রশ্ন

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর পাকিস্তানকে উদ্দেশ্য করে করা ‘সিন্ধু নদের জল সন্ত্রাসের মদতদাতাদের কাছে পৌঁছতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top