News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Ratan Tata : জীবনের অন্তিম দিনগুলি স্বাস্থ্যক্ষেত্রের জন্য উৎসৰ্গ করেছি, ডিব্রুগড়ে রতন টাটা
Image

Ratan Tata : জীবনের অন্তিম দিনগুলি স্বাস্থ্যক্ষেত্রের জন্য উৎসৰ্গ করেছি, ডিব্রুগড়ে রতন টাটা

ডিব্রুগড়, ২৮ এপ্রিল (হি.স.) : আমার জীবনের অন্তিম দিনগুলি দেশের স্বাস্থ্যক্ষেত্রকে উন্নত করতে উৎসৰ্গ করেছি। অসমকে এমন এক রাজ্য হিসেবে গড়ে তুলুন, যাকে সকলে স্বীকৃতি দেন ও স্বীকৃতি লাভ করেন। আজ বৃহস্পতিবার ডিব্রুগড়ের খানিকর ময়দানে আয়োজিত জনসমাবেশে প্ৰদত্ত ভাষণে সরকারের উদ্দেশ্যে বলেছেন বিশিষ্ট শিল্পপতি তথা অসমে বহুসংখ্যক ক্যানসার হাসপাতাল স্থাপনের পুরোধা রতন টাটা।

আজ ডিব্রুগড়ে আসাম মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে রাজ্যপাল অধ্যাপক জগদীশ মুখি, মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা, কেন্দ্রীয় মন্ত্ৰী সর্বানন্দ সনোয়াল, রামেশ্বর তেলি সহ রাজ্যের কয়েকজন মন্ত্রী, সাংসদ, বিধায়ক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গকে সঙ্গে নিয়ে নবনির্মিত ক্যানসার সেন্ট্রাল হাসপাতালের পাশাপাশি বোতাম টিপে বিটিআর-এর কোকরাঝাড়, বরপেটা, তেজপুর, যোরহাট, দরং এবং লখিমপুরে নবনির্মিত ক্যানসার হাসপাতাল জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া একই মঞ্চ থেকে গোয়ালপাড়া, ধুবড়ি, নগাঁও, গোলাঘাট, শিবসাগর, তিনসুকিয়া এবং নলবাড়িতে একটি করে ক্যানসার হাসপাতালের শিলান্যাসও করেছেন মোদী।

এ উপলক্ষ্যে আয়োজিত বহু লক্ষ জনতার উপস্থিতিতে বিশাল সমাবেশে অন্যদের পাশাপাশি ভাষণ দিয়েছেন অতি সম্প্ৰতি রাজ্য সরকার কর্তৃক ‘অসম বৈভব’ সম্মানে ভূষিত বিশিষ্ট শিল্পপতি রতন টাটাও। মূলত তাঁরই উদ্যোগে অসমে এতগুলি ক্যানসার হাসপাতাল স্থাপন করছে টাটা ট্রাস্ট।

উল্লেখ্য, টাটা ট্ৰাস্টের সহযোগিতায় অসমে ক্যানসার ব্যাধির চিকিৎসার জন্য রাজ্য সরকার বেশ কয়েকটি হাসাপাতাল তৈরি করেছে ও করছে। ২০১৮ সালের জুন মাসে রতন টাটার উপস্থিতিতে আসাম ক্যানসার কেয়ার ফাউন্ডেশনের নেতৃত্বে অসম সরকার এবং টাটা ট্ৰাস্ট্র-এর মধ্যে এক চুক্তি স্বাক্ষর হয়েছিল। ওই চুক্তির ফলে অসমে ১৭টি ক্যানসার কেয়ার হাসপাতালের সঙ্গে দক্ষিণ এশিয়ার সৰ্ববৃহৎ সুলভ ক্যানসার কেয়ার নেটওয়াৰ্ক স্থাপনের এক প্ৰকল্প কাৰ্যকর করা হচ্ছে। এই প্ৰকল্পের অন্তর্গত আজ ছয়টি ক্যানসার হাসপাতাল জনতার নামে উৎসর্গ করার পাশাপাশি আরও সাতটি হাসপাতালের শিলান্যাস হয়েছে।

Releated Posts

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top