News Flash

  • Home
  • খেলা
  • Cricket : উদয়পুরে ক্রিকেট : দেবব্রত, প্রদীপের অনবদ্য ব্যাটিংয়ে জয়ী রাজারবাগ
Image

Cricket : উদয়পুরে ক্রিকেট : দেবব্রত, প্রদীপের অনবদ্য ব্যাটিংয়ে জয়ী রাজারবাগ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল।। বিশাল রানের নীচে চাপা পাড়লো রেড রোজ। মরশুমে ইনিংসে সবচেয়ে বেশী রানের নজীর গড়লো চ্যাম্পিয়নের অন্যতম দাবিদার দল রাজারবাগ প্লে সেন্টার। টানা ৩ ম্যাচে জয় পেয়ে আপাতত লিগ টেবিলের শীর্ষে রয়েছে ত্রিপুরা দলের বেশ কয়েকজন ক্রিকেটার নিয়ে গড়া রাজারবাগ প্লে সেন্টার। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র লিগ ক্রিকেটে। জামজুরি মাঠে অনুষ্ঠিত ম্যাচে রাজারবাগ প্লে সেন্টার ৩০৫ রানের বড় ব্যবধানে পরাজিত করে রোড রোজকে।

রাজারবাগ প্লে সেন্টারের গড়া ৪০১ রানের জবাবে রেড রোজ মাত্র ৯৬ রান করতে সক্ষম হয়। ২২ গজে বিজয়ী দলের অলরাউন্ডার দেবব্রত পাল এদিন কার্যত রুদ্রমূর্তি ধারন করেন। দেবব্রত-‌র চওড়া ব্যাট কার্যত শাসন করেন বিপক্ষ দলের বোলারদের। বিপক্ষ দলের কোনও বোলারকে সমীহ করেননি ডান হাতি ওই ব্যাটসম্যানটি। অনবরত বল সীমানার বাইরে পাঠাতেও কোনও দ্বিধা করেননি দেবব্রত। দেবব্রত-‌র ব্যাটিং তান্ডবে ৪০.‌৫ ওভারে রাজারবাগ প্লে সেন্টার ৪০১ রান করে। অথচ দলের শুরুটা মোটেই ভাল হয়নি রাজারবাগের। একসময় ৪৫ রানে ৪ উইকেট হারিয়ে রাজারবাগ ছিলো খাদের কিনারায়। ওই অবস্থায় প্রথমে দেবব্রত‌-‌র সঙ্গে ব্যাটিং তান্ডব দেখান সৌরভ দাস। এবং পরে প্রদীপ দাস। ওই ত্রয়ীর হাত ধরেই পাহাড় সমান স্কোর গড়ে রাজারবাগ প্লে সেন্টার। দলের পক্ষে দেবব্রত ৬৭ বল খেলে ১১ টি বাউন্ডারি ও ১৩ টি বিশাল ওভার বাউন্ডারির সাহায্যে ১৪৬,সৌরভ দাস ৭৯ বল খেলে ১০ টি বাউন্ডারি ও ২ টি বিশাল ওভার বাউন্ডারির সাহায্যে ৭৮, প্রদীপ দাস ২৮ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ৬ টি বিশাল ওভার বাউন্ডারির সাহায্যে ৫৭ এবং বাসু দাস ১৭ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৩২ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ২৮ রান। রেড রোজের পক্ষে সৌরভ হালদার (‌৩/‌৫৭), সুকান্ত দাস (‌২/‌৪৫),অর্জুন সূতরধর (‌২/‌৮৮) এবং আনোয়ার হুসেন (‌২/‌৯৫) সফল বোলার।

জবাবে খেলতে নেমে রাজারবাগ প্লে সেন্টারের বিশাল রানের নীচে চাপা পড়ে রেড রোজ। দল ২১.‌৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৯৬ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে আনোয়ার হুসেন ৪৫ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ৩ টি বিশাল ওভার বাউন্ডারির সাহায্যে ৫২ এবং রাজেশ সাহা ৬ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি বিশাল ওভার বাউন্ডারির সাহায্যে‌‌‌‌ ১০ (‌অপ:‌) রান করেন। দল অতিরিক্ত খাতে পায় দ্বিতীয় সর্বোচ্চ রান ১৬। রাজারবাগের পক্ষে সম্রাট সূত্রধর (‌৪/‌৪৬), রাণা দত্ত (‌৩/‌৫) এবং করণ দে (‌২/‌২৬) সফল বোলার।

Releated Posts

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ

শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…

ByByNews Desk Jun 24, 2026

অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…

ByByNews Desk Jun 23, 2026

অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…

ByByNews Desk Jun 22, 2026
Scroll to Top