News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Accident : দুর্ঘটনায় এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু
Image

Accident : দুর্ঘটনায় এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু

আগরতলা, ২৭ এপ্রিল : ধলাই জেলার আমবাসা থানাধীন নালীছড়া এলাকায় পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম শান্তি কুমার দেববর্মা।

ঘটনার বিবরণে জানা গেছে, শান্তি কুমার দেববর্মা স্কুটি করে যাচ্ছিলেন। আমবাসার নালীছড়া এলাকায় দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে ধাক্কা লাগে স্কুটির। তাতে স্কুটি নিয়ে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে ধলাই জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা সঙ্কটজনক হওয়ায় সেখান থেকে তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়। জিবি হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। স্কুটি চালক শান্তি কুমার দেববর্মার অসাবধানতার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। এ ব্যাপারে আমবাসা থানায় একটি মামলা গৃহীত হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

খুমুলুংয়ের একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ে প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ শুনলেন রাজ্যপাল

আগরতলা, ২৮ জুন: ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু রবিবার পশ্চিম ত্রিপুরা জেলার খুমুলুংস্থিত একলব্য মডেল আবাসিক বিদ্যালয়-এ প্রধানমন্ত্রী…

ByByReshmi Debnath Jun 28, 2026

রামকৃষ্ণ মিশনের উদ্যোগে মূল্যবোধভিত্তিক অভিভাবক সম্মেলন, ‘সন্তানকে শুধু সফল নয়, মহৎ মানুষ হিসেবে গড়ে তুলুন’

আগরতলা, ২৮ জুন: রামকৃষ্ণ মিশন, ধলেশ্বরের উদ্যোগে শনিবার বিবেকানন্দ হলে “মানুষ তৈরির শিক্ষা: অভিভাবকের দায়িত্ব” শীর্ষক এক মূল্যবোধভিত্তিক…

ByByReshmi Debnath Jun 28, 2026

দিব্যাঙ্গ সন্তানের ভাতার দাবিতে সরকারের দ্বারস্থ দিনমজুর পরিবার

আগরতলা, ২৮ জুন: সদর মহকুমার কাঞ্চনমালা দাসপাড়া এলাকার এক দরিদ্র দিনমজুর পরিবারের দিব্যাঙ্গ সন্তানের জন্য সরকারি ভাতা না…

ByByReshmi Debnath Jun 28, 2026

বীরচন্দ্র মনুতে আইসক্রিমে পোকা ও ছত্রাকের অভিযোগ, খাদ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগ

আগরতলা, ২৯ জুন: দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার বীরচন্দ্র মনু এলাকায় অবস্থিত ‘আপন আইসক্রিম’ ফ্যাক্টরির তৈরি আইসক্রিমে পোকা ও…

ByByReshmi Debnath Jun 28, 2026
Scroll to Top