News Flash

Image

Suicide : এসিড খেয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের

খোয়াই, ২৭ এপ্রিল : খোয়াইয়ের মগলামবাড়ি এলাকায় এক যুবক রাবারের এসিড খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। যুবকের নাম সুব্রত দেববর্মা। বয়স আনুমানিক ২৪ বছর। কেন ওই যুবক রাবারের এসিড খেয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে হয়তো ওই যুবক এসিড পান করে আত্মহত্যার চেষ্টা করেছে। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে উদ্ধার করে খোয়াই হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ওই যুবক। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনমনে কৌতূহলের সৃষ্টি হয়েছে।

Releated Posts

বিজেপি-বিরোধী ভোট বিভাজনের লক্ষ্যে জোটের খেলা: আশিস কুমার সাহার

আগরতলা, ৭ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে তিপ্রা মথা ও বিজেপির রাজনৈতিক সমঝোতা নিয়ে মথা সুপ্রিমোর…

ByByReshmi Debnath Sep 7, 2026

মনোনয়ন জমায় বাধার অভিযোগ, পশ্চিম জেলার নির্বাচনী আধিকারিককে ডেপুটেশন সিপিআইএমের

আগরতলা, ৭ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে বাধা দেওয়ার অভিযোগ তুলে পশ্চিম জেলার…

ByByReshmi Debnath Sep 7, 2026

ফের নিয়োগের দাবিতে টেট উত্তীর্ণদের আন্দোলন, টিআরবিটিতে ডেপুটেশন

আগরতলা, ৭ সেপ্টেম্বর: পশ্চিমবঙ্গে প্রায় ৪৫০টি বেসরকারি বিএড কলেজকে ঘিরে বিতর্কের আবহের মধ্যেই ত্রিপুরায় নিয়োগের দাবিতে সরব হলেন ২০২৪…

ByByReshmi Debnath Sep 7, 2026

জিবি হাসপাতালে রোগীদের ভোগান্তি, হুইলচেয়ার-ট্রলির অভাবে দুর্ভোগের অভিযোগ

আগরতলা, ৭ সেপ্টেম্বর: রাজ্যের প্রধান চিকিৎসাকেন্দ্র জিবি হাসপাতালে রোগীদের পরিষেবা নিয়ে ফের প্রশ্ন উঠেছে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা…

ByByReshmi Debnath Sep 7, 2026
Scroll to Top