News Flash

  • Home
  • বিদেশ
  • ফের অস্বস্তিতে আং সান সুচি, দুর্নীতির দায়ে এবার পাঁচ বছরের কারাদণ্ড
Image

ফের অস্বস্তিতে আং সান সুচি, দুর্নীতির দায়ে এবার পাঁচ বছরের কারাদণ্ড

নে পি দ, ২৭ এপ্রিল (হি.স.): অস্বস্তি আরও বাড়ল আং সান সুচির। মায়ানমারের প্রাক্তন শাসক আং সান সুচিকে দুর্নীতির অভিযোগে বুধবার পাঁচ বছর কারাদণ্ডের নির্দেশ দিয়েছে সে দেশের আদালত। নোবেলজয়ী এই রাজনীতিক অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। সুচির বিরুদ্ধে অভিযোগ, তিনি রাজনৈতিক একটি দলের থেকে প্রচুর সোনা এবং ডলার ঘুষ হিসেবে নিয়েছেন।

গতবছরই সুচিকে ক্ষমতাচ্যুত করে সে দেশের ক্ষমতা সেনাবাহিনী দখল করে। ইতিমধ্যেই তিনি ছ’বছরের কারাদণ্ড ভোগ করছেন। তাঁর বিরুদ্ধে রয়েছে আরও ১০টি দুর্নীতির অভিযোগ। যার জন্য তাঁর ১৫ বছর কারাদণ্ড এবং জরিমানা হতে পারে। উল্লেখ্য, ২০২১ সালের পয়লা ফেব্রুয়ারি সে দেশের সেনাবাহিনী সুচি ও তাঁর সহযোগী দলীয় নেতাদের গ্রেফতার করে। সেই থেকেই তিনি বন্দিদশা কাটাচ্ছেন।

Releated Posts

ভারতের কণ্ঠস্বর আঞ্চলিক সীমা পেরিয়ে বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ: বেলজিয়ামের প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত শুধু বিশ্বের বৃহত্তম গণতন্ত্রই নয়, বিশ্বের দ্রুততম বর্ধনশীল বৃহৎ অর্থনীতিগুলির অন্যতম এবং প্রযুক্তি…

ByByNews Desk Sep 3, 2026

ভারতের কণ্ঠস্বর আঞ্চলিক সীমা পেরিয়ে বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ: বেলজিয়ামের প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত শুধু বিশ্বের বৃহত্তম গণতন্ত্রই নয়, বিশ্বের দ্রুততম বর্ধনশীল বৃহৎ অর্থনীতিগুলির অন্যতম এবং প্রযুক্তি…

ByByNews Desk Sep 3, 2026

বাংলাদেশে কারাগারে আরও এক আওয়ামী লীগ নেতার মৃত্যু, নির্যাতন ও চিকিৎসা না দেওয়ার অভিযোগ দলের

ঢাকা, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের হেফাজতে মৃত্যুর ঘটনা নিয়ে বিতর্কের মধ্যেই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আরও…

ByByNews Desk Sep 3, 2026

বাংলাদেশভিত্তিক জঙ্গিগোষ্ঠীর সক্রিয়তায় ভারতে ‘স্পিলওভার’ আশঙ্কা, নজরদারিতে গোয়েন্দারা

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ থেকে পরিচালিত কয়েকটি জঙ্গিগোষ্ঠী ও তাদের শাখা সংগঠনের কার্যকলাপের ওপর কড়া নজর রাখছে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top