News Flash

  • Home
  • দেশ
  • Covid Vaccine: ১৮৮-কোটির দোরগোড়ায় পৌঁছল টিকাকরণ, কোভিড-টেস্ট বেড়ে ৪.৪৯-লক্ষাধিক
Image

Covid Vaccine: ১৮৮-কোটির দোরগোড়ায় পৌঁছল টিকাকরণ, কোভিড-টেস্ট বেড়ে ৪.৪৯-লক্ষাধিক

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (হি.স.): কোভিড টিকাকরণ অভিযানের আওতায় ১৮৮-কোটির দোরগোড়ায় পৌঁছে গেল ভারত। দেশব্যাপী টিকাকরণ অভিযানের আওতায় বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনার ভ্যাকসিন পেয়েছেন ২২ লক্ষ ৮৩ হাজার ২২৪ জন প্রাপক। ফলে ভারতে ১৮৭.৯৫-কোটি টিকাকরণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ১,৮৭,৯৫,৭৬,৪২৩ জনকে টিকা দেওয়া হয়েছে।

বিগত ২৪ ঘন্টায় ভারতে ৪.৪৯-লক্ষের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে কোভিড-টেস্টের সংখ্যা। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ২৫ এপ্রিল সারা দিনে ভারতে ৪,৪৯,১৯৭ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ৮৩,৫৪,৬৯,০১৪-এ পৌঁছে গিয়েছে। পরীক্ষিত ৪,৪৯,১৯৭ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২,৪৮৩ জন।

Releated Posts

দিল্লিতে বেআইনি ও বিপজ্জনক ভবনের বিরুদ্ধে ভাঙা অভিযান শুরু এমসিডির

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী দিল্লির বিভিন্ন এলাকায় বেআইনি ও বিপজ্জনক ভবন চিহ্নিত করে ভাঙার অভিযান শুরু করেছে…

ByByNews Desk Sep 9, 2026

‘বল্লারি চলো’ শেষ পর্বে, কর্ণাটকের রাজনীতিতে মোড় ঘোরাবে পদযাত্রা: বিজেপি সভাপতি বিজয়েন্দ্র

বল্লারি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটক বিজেপির ১০ দিনের ‘বল্লারি চলো’ পদযাত্রা বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) শেষ দিনে প্রবেশ করতে…

ByByNews Desk Sep 9, 2026

রায়বরেলিতে ‘জনতা দরবার’ রাহুল গান্ধীর, উপস্থিত সমাজবাদী পার্টির কর্মীরাও

রায়বরেলি (উত্তরপ্রদেশ), ৯ সেপ্টেম্বর (আইএএনএস): নিজের লোকসভা কেন্দ্র উত্তরপ্রদেশের রায়বরেলি সফরের শেষ দিনে বুধবার ‘জনতা দরবার’ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 9, 2026

আট অভিযানে ৭৪০ কেজি গাঁজা-চরস বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গত দুই সপ্তাহে দেশজুড়ে আটটি বড় অভিযানে প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস বাজেয়াপ্ত…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top