News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Accident : ব্যস্ততম বাজারে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি, আহত এক
Image

Accident : ব্যস্ততম বাজারে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি, আহত এক

বিশালগড়, ২৬ এপ্রিল : ব্যস্ততম বাজারে পণ্যবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পরে। ওই সময় দোকানের পাশে দাঁড়ানো মহিলা গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার মধুপুর বাজারে ওই ঘটনায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে।

আজ ছিল মধুপুর বাজারের হাট বার। ফলে যথেষ্টই জনসমাগম ছিল রাস্তায়। হঠাৎই একটি পণ্যবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের একটি দোকানে ঢুকে যায়। তাতে দোকানটি ভেঙে চুরমার হয়ে গেছে। পাশাপাশি পথচারী একজন মহিলা ভাগ্যশ্রী দেববর্মা গুরুতর আহত হয়েছেন।  সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষ মহিলাকে মধুপুর হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক তাকে আগরতলার জিবিপি হাসপাতালে স্থানান্তর করেছেন। ওই ঘটনায় সম্পূর্ণ বাজার চত্বরে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের অভিমত, গাড়িটি অতিরিক্ত পণ্য বোঝাইয়ের ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তবে গোটা ঘটনায় ট্রাফিক ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। স্থানীয়দের অভিমত, হাটবারে প্রতিদিন বাজারটিতে অস্বাভাবিক ভিড় হয়। সেখানে কোন ট্রাফিক আধিকারিক না থাকায় যত্রতত্র গাড়ি পার্কিং করা হয়। বাজারের ভেতর ঢুকে পড়ে পণ্যবাহী গাড়ি গুলি। ফলে এ ধরনের দুর্ঘটনার সম্ভাবনা বেড়ে যায়। তাই ট্রাফিক দপ্তর জন্য এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করে তার দাবি করেন স্থানীয়রা।

Releated Posts

বিজেপি-বিরোধী ভোট বিভাজনের লক্ষ্যে জোটের খেলা: আশিস কুমার সাহার

আগরতলা, ৭ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে তিপ্রা মথা ও বিজেপির রাজনৈতিক সমঝোতা নিয়ে মথা সুপ্রিমোর…

ByByReshmi Debnath Sep 7, 2026

মনোনয়ন জমায় বাধার অভিযোগ, পশ্চিম জেলার নির্বাচনী আধিকারিককে ডেপুটেশন সিপিআইএমের

আগরতলা, ৭ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে বাধা দেওয়ার অভিযোগ তুলে পশ্চিম জেলার…

ByByReshmi Debnath Sep 7, 2026

ফের নিয়োগের দাবিতে টেট উত্তীর্ণদের আন্দোলন, টিআরবিটিতে ডেপুটেশন

আগরতলা, ৭ সেপ্টেম্বর: পশ্চিমবঙ্গে প্রায় ৪৫০টি বেসরকারি বিএড কলেজকে ঘিরে বিতর্কের আবহের মধ্যেই ত্রিপুরায় নিয়োগের দাবিতে সরব হলেন ২০২৪…

ByByReshmi Debnath Sep 7, 2026

জিবি হাসপাতালে রোগীদের ভোগান্তি, হুইলচেয়ার-ট্রলির অভাবে দুর্ভোগের অভিযোগ

আগরতলা, ৭ সেপ্টেম্বর: রাজ্যের প্রধান চিকিৎসাকেন্দ্র জিবি হাসপাতালে রোগীদের পরিষেবা নিয়ে ফের প্রশ্ন উঠেছে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা…

ByByReshmi Debnath Sep 7, 2026
Scroll to Top