News Flash

  • Home
  • প্রধান খবর
  • S Jaishankar : এস জয়শঙ্কর বাংলাদেশ যাচ্ছেন বৃহস্পতিতে, দু’দেশের সম্পর্ক নিবিড় করাই লক্ষ্য
Image

S Jaishankar : এস জয়শঙ্কর বাংলাদেশ যাচ্ছেন বৃহস্পতিতে, দু’দেশের সম্পর্ক নিবিড় করাই লক্ষ্য

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (হি.স.): ভারতের অন্যতম প্রতিবেশী দেশ বাংলাদেশ। কার্যত বরাবরই ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক দেখা যায়। আর সেই সুসম্পর্ককে আরও নিবিড় করতে আগামী বৃহস্পতিবার বাংলাদেশে যাচ্ছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ২৮ এপ্রিল ভারতের বিদেশমন্ত্রী ঢাকায় যাবেন এবং সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।

এছাড়াও বাংলাদেশের বিদেশমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গেও তিনি দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের এই সফর আন্তর্জাতিক ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আসার আমন্ত্রণ জানাতেই জয়শঙ্কর ঢাকায় যাচ্ছেন। বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, ওই দিন তিনি শেখ হাসিনার হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফে একটি আমন্ত্রণপত্র তুলে দেবেন।

Releated Posts

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top