News Flash

  • Home
  • খেলা
  • Cricket : প্রণব, আয়ুষের দুরন্ত বোলি়ং সহজেই ফাইনালে দক্ষিণ জোন
Image

Cricket : প্রণব, আয়ুষের দুরন্ত বোলি়ং সহজেই ফাইনালে দক্ষিণ জোন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ এপ্রিল।।প্রণব দেবনাথ এবং আয়ুষ দেবনাথের তেজে ভষ্মিভূত সেন্ট্রাল জোন। অনায়াসেই ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করলো দক্ষিণ জোন। ২৮ এপ্রিল হবে ফাইনাল ম্যাচ। নরসিংগড় পঞ্চায়েত মাঠে। রাজ্য অনূর্ধ্ব-‌১৪ ক্রিকেটে। নরসিংগড় পঞ্চায়েত মাঠের ২২ গজে মঙ্গলবার প্রণব দেবনাথ এবং আয়ুষ দেবনাথ বল হাতে জ্বলে উঠে। ওই দুই বোলারের দাপটে মাথা তুলে দাড়াতে পারেনিসেন্ট্রাল জোনের ব্যাটসম্যানরা। ৪০ ওভারের ম্যাচে সেন্ট্রাল জোনের ইনিংস থেমে যায় ১৯.‌২ ওভারে। স্কোরবোর্ডে তখন সর্বসাকুল্যে সেন্ট্রাল জোনের স্কোর মাত্র ৩০ রান।

এদিন সকালে টসে জয়লাভ করে সেন্ট্রাল জোন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। দক্ষিণ জোনের বোলারদের আটোসাটো বোলিংয়ের সামনে খরকুটোর মতো ভেঙ্গে পড়ে সেন্ট্রাল জোনের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৯ রান করে সুরজ গুরুং ২২ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে। দলের কোনও ব্যাটসম্যানই দুই অঙ্কের রানে পা রাখতে পারেনি। দক্ষিণ জোনের পক্ষে প্রণব দেবনাথ (‌৩/‌৭), আয়ুষ দেবনাথ (‌৩/‌১০) এবং রবি কুমার নোয়াতিয়া (‌২/‌০) সফল বোলার। ‌‌‌

জবাবে খেলতে নেমে দক্ষিণ জোন ১৩.‌৩ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দুই ওপেনার মানিক সরকার এবং শ্রীমান দেবনাথ ওপেনিং জুটিতে ৭২ বল খেলে ২৮ রান যোগ করে। শ্রীমান ৩২ বল খেলে ৪ রান করে সুরজ গুরুং এর বলে বোল্ড হয়ে প্যাভেলিয়নে ফিরে। এরপর ইমন ত্রিপুরাকে সঙ্গে নিয়ে দলকে কাঙ্খিত জয় এনে দেয়। মানিক ৪১ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৩ রানে এবং ইমন ৮ বল খেলে ২ রানে অপরাজিত থেকে যায়।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top