News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Fire : চড়িলামে বিদ্যুতের খুঁটিতে আগুন লেগে আতঙ্ক
Image

Fire : চড়িলামে বিদ্যুতের খুঁটিতে আগুন লেগে আতঙ্ক

চড়িলাম, ২৬ এপ্রিল : বিদ্যুতের খুঁটিতে আগুন লেগে এলাকাজুড়ে আতঙ্ক দেখা দিয়েছে। মঙ্গলবার জাতীয় সড়ক সংলগ্ন চড়িলাম বাজার সংলগ্ন এলাকায় ওই ঘটনা ঘটেছে।

জাতীয় সড়কের উপরে বিদ্যুৎ পরিবাহী তারে হঠাৎই আগুন দেখতে পান স্থানীয়রা। আগুন লেগে বিদ্যুৎ পরিবাহী তার ছিড়ে মাটিতে পড়ে বলে জানিয়েছেন স্থানীয়রা। সাথে সাথেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর দেওয়া হয় দমকল কর্মীদের। পরে দমকল বিভাগের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে জাতীয় সড়কের উপরে বিদ্যুৎ পরিবাহি তারে হঠাৎই আগুন লাগার ঘটনায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটতে পারতো বলে অভিমত প্রত্যক্ষদর্শীদের।  বিদ্যুৎ বিভাগের কর্মীরা ওই ঘটনার কারণ খুঁজে বের করার এবং তারটি অতি দ্রুত সারাই করে দেওয়ার দাবি উঠেছে।

Releated Posts

কলকাতায় পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষামন্ত্রীর সঙ্গে রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন:  রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন আজ কলকাতায় পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে এক বৈঠকে…

ByByReshmi Debnath Jun 25, 2026

রাস্তা মেরামতের নামে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবিতে সরব কালাগাঙ্গেরপার গ্রামের বাসিন্দারা

কদমতলা, ২৪ জুন: উত্তর ত্রিপুরার কদমতলা ব্লকের অন্তর্গত কালাগাঙ্গেরপার গ্রাম পঞ্চায়েতে রাস্তা মেরামত ও উন্নয়নমূলক কাজের নামে ব্যাপক অনিয়ম…

ByByReshmi Debnath Jun 24, 2026

সরকারি জমি দখলমুক্ত করতে গিয়ে বাধার মুখে প্রশাসন, উত্তপ্ত মধুপুর বাজার; ৭ দিনের সময়সীমা ডিসিএমের

বিশালগড়, ২৪ জুন: দীর্ঘদিন ধরে সরকারি জমি দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে গিয়ে বুধবার উত্তপ্ত…

ByByReshmi Debnath Jun 24, 2026

প্রয়াত ফয়জুর রহমানকে স্মরণে ধর্মনগরে শোকসভা, উপস্থিত মানিক সরকারসহ বাম নেতৃত্ব

ধর্মনগর, ২৪ জুন: প্রয়াত প্রাক্তন বিধায়ক ও মন্ত্রী ফয়জুর রহমানের স্মৃতির উদ্দেশ্যে বুধবার ধর্মনগরের স্বামী বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী…

ByByReshmi Debnath Jun 24, 2026
Scroll to Top