News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Covid19: সারা দেশে করোনার চোখ রাঙানির মাঝে ত্রিপুরা সংক্রমণ মুক্ত
Image

Covid19: সারা দেশে করোনার চোখ রাঙানির মাঝে ত্রিপুরা সংক্রমণ মুক্ত

আগরতলা, ২৫ এপ্রিল(হি. স.): সারা দেশে করোনা চোখ রাঙানি শুরু করেছে। এরই মাঝে ত্রিপুরা করোনা শূন্য হয়েছে। গত ১৯ এপ্রিল করোনা আক্রান্তের রোগ মুক্তি হয়েছে। ফলে, ত্রিপুরায় এখন করোনা আক্রান্ত একজনও সক্রিয় রোগী নেই।

স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআরে ২ এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ১৭২ জনকে নিয়ে মোট ১৭৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে, কারোর দেহে করোনার সংক্রমণ পাওয়া যায়নি। কিন্ত, গত ২৪ ঘণ্টায় ১ করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়েছেন। তাতে বর্তমানে একজনও করোনা আক্রান্ত সক্রিয় রোগী ত্রিপুরায় নেই। 

প্রসঙ্গত, গত ১৯ এপ্রিল ৩২২ জনের নমুনা পরীক্ষায় ১ জনের দেহে নতুন করে করোনার সংক্রমণের খোজ মিলেছিল এবং দৈনিক সংক্রমণের হার ছিল ০.৩১ শতাংশ। তিনি পশ্চিম ত্রিপুরা জেলার বাসিন্দা বলে স্বাস্থ্য দফতর জানিয়েছে।

ত্রিপুরায় এখন পর্যন্ত ১০০৮৭৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ৯৯৮৯২ জন সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন। রাজ্যে বর্তমানে করোনা-আক্রান্তের হার হয়েছে ৪.১০ শতাংশ। তেমনি, সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৯.০৯ শতাংশ। এদিকে ০.৯১ শতাংশ হয়েছে মৃত্যুর হার। গত ২৪ ঘণ্টায় কোন মৃত্যু না হওয়ায় এখন পর্যন্ত ত্রিপুরায় ৯১৯ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। 

Releated Posts

রাজ্যে অয়েল পাম চাষ পৌঁছাল ৩,৫০০ হেক্টরের বেশি এলাকায়: মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা: ত্রিপুরায় ভোজ্য তেল উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্যকে সামনে রেখে রাজ্য সরকার অয়েল পামচাষ সম্প্রসারণে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ…

ByByReshmi Debnath Jun 13, 2026

ভাইরাল ভিডিও বিতর্কে বিজেপি নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা, দল থেকে বহিষ্কার স্বপন রায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: অবশেষে প্রতাপগড়ের বুথ সভাপতি স্বপন রায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিল দল। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া…

ByByReshmi Debnath Jun 13, 2026

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত বিশ্বের অন্যতম প্রধান স্টার্ট আপ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত বিশ্বের অন্যতম প্রধান স্টার্ট আপ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

মাটি ধসে দুই যুবকের মৃত্যু: শোকসন্তপ্ত পরিবারকে ৪ লক্ষ টাকা করে সহায়তা, হাসপাতালে মন্ত্রীর সমবেদনা

আগরতলা, ১৩ জুন:  তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট মুসলিম বস্তি এলাকায় মাটি ধসের ঘটনায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যুর পর শোকের…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top