News Flash

  • Home
  • দেশ
  • Jammu & Kashmir: গরমে নাজেহাল দিল্লি-সহ দেশের বিভিন্ন রাজ্যে, ২৪ ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা জম্মু-কাশ্মীরে
Image

Jammu & Kashmir: গরমে নাজেহাল দিল্লি-সহ দেশের বিভিন্ন রাজ্যে, ২৪ ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা জম্মু-কাশ্মীরে

নয়াদিল্লি, ২৫ এপ্রিল (হি.স.): মাত্রাতিরিক্ত গরমে কাহিল হয়ে পড়েছে রাজধানী দিল্লি, গরমের দাপটে দুর্বিষহ অবস্থা পশ্চিমবঙ্গ, রাজস্থান-সহ দেশের বিভিন্ন রাজ্যে। গরম বাড়ছে হিমাচল প্রদেশেও। দেশের বিভিন্ন রাজ্য এখন বৃষ্টির অপেক্ষায়, কিন্তু বৃষ্টি তো দূরের কথা গরম আরও বাড়বে বলেই জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর। এমতাবস্থায় আগামী ২৪ ঘন্টার মধ্যে বৃষ্টিতে ভিজতে জম্মু-কাশ্মীর। তবে, বৃষ্টির পরিমাণ হবে হালকা।

অসহ্য গরম থেকে এখনই নিস্তার নেই দিল্লিতে, একই অবস্থা পশ্চিমবঙ্গ, রাজস্থান, ছত্তিশগড়-সহ দেশের বিভিন্ন রাজ্যে। দিল্লিতে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বাকি রাজ্যগুলিতেও একই পূর্বাভাস। হিমাচল প্রদেশের শিমলা, সোলান, মান্ডিতে গরম বাড়ছে। এই পরিস্থিতিতে বৃষ্টির স্বস্তি পেতে পারে জম্মু-কাশ্মীর। স্থানীয় আবহাওয়া দফতর সোমবার জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার মধ্যে জম্মু-কাশ্মীরে হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টি হতে পারে লাদাখেও। শ্রীনগরের তাপমাত্রা বেড়ে ১২.২ ডিগ্রিতে পৌঁছেছে এবং গুলমার্গে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.৪ ডিগ্রি সেলসিয়াস।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top