News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Accident : তেলিয়ামুড়ায় পৃথক দূর্ঘটনায় গুরুতর আহত দুজন
Image

Accident : তেলিয়ামুড়ায় পৃথক দূর্ঘটনায় গুরুতর আহত দুজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ এপ্রিল৷৷ তেলিয়ামুড়া থানা এলাকায় দুটি পৃথক স্থানে বাইক থেকে পড়ে দুইজন গুরুতর ভাবে আহত হয়েছেন৷ ঘটনার বিবরণে জানা যায় তেলিয়ামুড়া থানা এলাকার হাওয়াই বাড়ি এলাকায় রবিবার সকাল ৯ টা নাগাদ এক যুবতী বাইকের পেছন থেকে পড়ে গিয়ে গুরুতরভবে আহত হয়েছে৷ বাইকের পেছনে থেকে ছিটকে পড়ে আহত যুবতীর নাম সীমা দেবী জমাতিয়া৷ তাকে উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে আসা হয়৷

বর্তমানে ওই যুবতী তেলিয়ামুড়া হাসপাতালে চিকিৎসাধীন৷ ঘটনার বিবরণে জানা যায় সীমা জমাতিয়া নামে ওই যুবতী নিকটাত্মীয়ের সঙ্গে বাইকের পেছনে বসে যাচ্ছিল৷ বাইকের গতি বেশি থাকায় চলন্ত বাইকের পেছনে থেকে ওই যুবতী ছিটকে পড়ে যায়৷ তাতেই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে৷


এদিকে তেলিয়ামুড়া থানা এলাকার খাসিয়া মঙ্গলে রবিবার দুপুর আড়াইটা নাগাদ বাইক থেকে পড়ে এক মহিলা গুরুতরভাবে আহত হয়েছেন৷ আহত মহিলার নাম সোমা রায়৷ দুর্ঘটনাগ্রস্ত ওই মহিলাকে উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে আসা হয়৷ বর্তমানে দুর্ঘটনাগ্রস্ত ওই মহিলা তেলিয়ামুড়া হাসপাতালে চিকিৎসাধীন৷ এক্ষেত্রেও চলন্ত দ্রুতগামী বাইকের পেছন থেকে পড়ে গিয়ে ওই মহিলা গুরুতরভাবে আহত হন বলে জানা গেছে৷

Releated Posts

বিজেপি-বিরোধী ভোট বিভাজনের লক্ষ্যে জোটের খেলা: আশিস কুমার সাহার

আগরতলা, ৭ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে তিপ্রা মথা ও বিজেপির রাজনৈতিক সমঝোতা নিয়ে মথা সুপ্রিমোর…

ByByReshmi Debnath Sep 7, 2026

মনোনয়ন জমায় বাধার অভিযোগ, পশ্চিম জেলার নির্বাচনী আধিকারিককে ডেপুটেশন সিপিআইএমের

আগরতলা, ৭ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে বাধা দেওয়ার অভিযোগ তুলে পশ্চিম জেলার…

ByByReshmi Debnath Sep 7, 2026

ফের নিয়োগের দাবিতে টেট উত্তীর্ণদের আন্দোলন, টিআরবিটিতে ডেপুটেশন

আগরতলা, ৭ সেপ্টেম্বর: পশ্চিমবঙ্গে প্রায় ৪৫০টি বেসরকারি বিএড কলেজকে ঘিরে বিতর্কের আবহের মধ্যেই ত্রিপুরায় নিয়োগের দাবিতে সরব হলেন ২০২৪…

ByByReshmi Debnath Sep 7, 2026

জিবি হাসপাতালে রোগীদের ভোগান্তি, হুইলচেয়ার-ট্রলির অভাবে দুর্ভোগের অভিযোগ

আগরতলা, ৭ সেপ্টেম্বর: রাজ্যের প্রধান চিকিৎসাকেন্দ্র জিবি হাসপাতালে রোগীদের পরিষেবা নিয়ে ফের প্রশ্ন উঠেছে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা…

ByByReshmi Debnath Sep 7, 2026
Scroll to Top