ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ এপ্রিল।। জম্মু কাশ্মীরে জাতীয় অনূর্ধ্ব-১০ দাবা প্রতিযোগিতা শুরু ২৬ এপ্রিল। চলবে ১ মে পর্যন্ত। ওই আসরে অংশ নিতে রবিবার বিকেলের বিমানে দিল্লি গেলো মেট্রিক্স চেস আকাদেমির ৪ দাবাড়ু: আরাধ্যা দাস, প্রাঞ্জল দেবনাথ, মেহেকদ্বীপ গোপ এবং রুদ্রনীল দেবনাথ। এর আগেই দিল্লি পৌছে গিয়েছিলো মেট্রিক্স চেস আকাদেমির অপর দাবাড়ু স্বস্তিরূপা শীল। আজ রাতে দিল্লি থেকে সোমবার সকালের বিমানে জম্মু পৌঁছে যাবে ত্রিপুরার দাবাড়ুরা। আসরে ভালো ফলাফল করা নিয়ে আশাবাদী ত্রিপুরার প্রতিটি দাবাড়ু। রাজ্য দাবা সংস্থার পক্ষ থেকেই অগ্রিম শুভেচ্ছা জানানো হয়েছে দাবাড়ুদের। সংস্থার সভাপতি প্রশান্ত কুন্ডু এবং সচিব দীপক সাহা বিশ্বাস করেন, প্রতিটি দাবাড়ুই আসরে ভালো ফলাফল করবে।

Chess : জাতীয় অনূর্ধ্ব-১০ দাবা, জম্মু গেলো ৪ দাবাড়ু
Tags:
Releated Posts
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…
শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…


















