News Flash

Image

Bomb Blast : কালিয়াচকে বোমা বিস্ফোরণ, আহত পাঁচ শিশু

মালদা, ২৪ এপ্রিল (হি. স.) : কুয়োর পাশে পড়ে খাকা বোমাতে বল ভেবে মারতেই বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। বোমা বিস্ফোরণে আহত পাঁচ শিশু। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচকে। গুরুতর জখম অবস্থায় ওই পাঁচ শিশুকে গোপালগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মালদা মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করেন চিকিৎসকেরা।

পুলিশ সূত্রে জানা গেছে, পাঁচ শিশু বিক্রম সাহা(৮), শুভজিত সাহা(৯), মিঠুন সাহা(১০) সুবল সাহা(৬) ও রাইহান সেখ(৪) গোপালনগর গ্রামের বাসিন্দা। এদিন দুপুরে বাড়ির থেকে কিছুটা দূরে এক বাগানের মধ্যে খেলাধুলো করছিল পাঁচ শিশু । কুয়োর পাশে পড়ে থাকা একটি বোমাকে বল ভেবে খেলতে গিয়েই আচমকা বিস্ফোরণ ঘটে। রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করেন স্থানীয়রা। দ্রুত গোলাপগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের। তবে অবস্থা সংকটজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাদের মালদা মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে গোলাপগঞ্জ থানার পুলিশ।

Releated Posts

জারাঙ্গে পাটিলের অনশন প্রত্যাহারে স্বস্তি ফড়নবিশের, ১৩ দাবির ১২টিই মেনে নেওয়া হয়েছে বলে দাবি

সম্ভাজিনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মারাঠা সংরক্ষণ আন্দোলনের নেতা মনোজ জারাঙ্গে পাটিল ২০ দিনের অনশন শেষ করায় স্বস্তি প্রকাশ…

ByByNews Desk Sep 17, 2026

দিশা সালিয়ানের বাবার ৫০০ কোটি টাকার মানহানির নোটিস আদিত্য ঠাকরে ও অনিল দেশমুখকে

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত দিশা সালিয়ানের বাবা সতীশ সালিয়ান শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে এবং মহারাষ্ট্রের প্রাক্তন…

ByByNews Desk Sep 17, 2026

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top