News Flash

  • Home
  • বিদেশ
  • Zahid Malek : দেশে ফের বাড়তে পারে মারণ ভাইরাসের প্রকোপ, সতর্ক বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রীর
Image

Zahid Malek : দেশে ফের বাড়তে পারে মারণ ভাইরাসের প্রকোপ, সতর্ক বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রীর

ঢাকা, ২৪ এপ্রিল (হি. স.) : ভারতে ফের বাড়ছে করোন ভাইরাসের সংক্রমণ। বাংলাদেশেও মারণ ভাইরাসের প্রকোপ ফের বাড়তে পারে বলে সতর্ক করে দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রবিবার এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘ভারতের সঙ্গে পর্যটক ভিসা ফের চালু হওয়ায় দু’দেশের মধ্যে সাধারণ মানুষের যাতায়াত বেড়েছে। ভারতে ফের করোনার সংক্রমণ বাড়ছে। ফলে আমাদেরও বেশি সতর্ক থাকতে হবে। যারা ভারতে যাতায়াত করছেন, তাঁদের উপরে বিশেষ নজর রাখতে হবে। না হলে আমাদের দেশেও করোনার সংক্রমণ ফের বাড়তে পারে।’

এখনও পর্যন্ত দেশের ১৩ কোটি মানুষকে করোনার টিকাকরণ কর্মসূচির আওতায় নিয়ে আসা হয়েছে বলে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিশ্বের অনেক উন্নত দেশও এত দ্রুত এত সংখ্যক নাগরিককে করোনার টিকা দিতে পারেনি। তবে এখনও অনেকে টিকা নেননি। যাঁরা টিকা নেননি, তাঁরা ইচ্ছাকৃতভাবেই টিকা নেননি। কেন নেননি, তা জানি না। সবাইকে ফের অনুরোধ করছি, বিশ্বে করোনার সংক্রমণ বাড়ছে। ফলে নিজের ও পরিবারের সদস্যদের সুরক্ষার কথা ভেবেই দ্রুত টিকা নিন।’ দেশে সংক্রামক ব্যাধি হিসেবে পরিচিত যক্ষ্মা, কলেরা ও ম্যলেরিয়াকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হলেও ক্যান্সারের মতো মারণব্যাধি বাড়ছে বলে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘খাদ্যাভ্যাসের দিকে বিশেষ নজর দিতে হবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, তেমনই খাবার খাওয়ার দিকেই বিশেষ নজর দিতে হবে।’

Releated Posts

বাংলাদেশে তুরাগ নদীতে আওয়ামী লীগ কর্মীদের দেহ ফেলার অভিযোগ, ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিল পুলিশ

ঢাকা, ২৯ জুন (আইএএনএস বাংলা): বাংলাদেশের আওয়ামী লীগ দাবি করেছে, দলটির ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন নেতা-কর্মীকে হত্যা করে…

ByByNews Desk Jun 29, 2026

দক্ষিণ লেবাননে হিজবুল্লার কমান্ড সেন্টারে ইজরায়েলের হামলা, সংঘর্ষে ফের উত্তেজনা

জেরুজালেম, ২৯ জুন (আইএএনএস বাংলা): যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে দক্ষিণ লেবাননে হিজবুল্লার তিনটি কমান্ড সেন্টারে হামলা চালানোর…

ByByNews Desk Jun 29, 2026

বাংলাদেশে ১৯৭১-এর ভূমিকা নিয়ে জামায়াতকে নিশানা বিএনপির, নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান

ঢাকা, ২৯ জুন (আইএএনএস বাংলা): বাংলাদেশের ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়কার ভূমিকা নিয়ে জামায়াতে ইসলামীকে কড়া আক্রমণ করল ক্ষমতাসীন…

ByByNews Desk Jun 29, 2026

ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে অস্থায়ীভাবে চিকিৎসাসেবার অনুমতি পেলেন বাংলাদেশের বিশিষ্ট চিকিৎসক ডা. প্রাণ গোপাল দত্ত

আগরতলা, ২৯ জুন: বাংলাদেশের প্রখ্যাত চিকিৎসক ডা. প্রাণ গোপাল দত্তকে আগরতলার ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে স্বেচ্ছাসেবামূলক ক্লিনিক্যাল পরিষেবা…

ByByTaniya Chakraborty Jun 29, 2026
Scroll to Top