News Flash

  • Home
  • দেশ
  • Suicide : মাথাভাঙ্গায় নদীর পাড় থেকে যুবক ও যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার
Image

Suicide : মাথাভাঙ্গায় নদীর পাড় থেকে যুবক ও যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার

নয়ারহাট, ২৪ এপ্রিল (হি. স.) : কোচবিহারের মাথাভাঙ্গার খাগড়িবাড়ির সুটুঙ্গা নদীর পাড় থেকে মিলল যুবক ও যুবতীর ঝুলন্ত দেহ। রবিবার সকালে দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

জানা গিয়েছে, মৃতরা হলেন অলোক বর্মন ও রাখি বর্মন। তাঁরা একই গ্রামের বাসিন্দা। বছর দুয়েক ধরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল। কিন্তু তাঁদের এই সম্পর্কে সায় ছিল না দুই পরিবারের সদস্যদের। স্বাভাবিকভাবে প্রেমের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিলেন প্রেমিক যুগল। এরপরেই আত্মহত্যার পথ বেছে নিলেন প্রেমিক যুগল। মাথাভাঙ্গা থানার পুলিশ দেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে । পুলিশ জানিয়েছে, মৃতদেহের সঙ্গে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মঘাতীর ঘটনা বলেই মনে করছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

Releated Posts

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026

পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে তৃণমূল চলতে পারে না: রিতব্রত

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসকে কোনওভাবেই পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে পরিচালনা করতে দেওয়া উচিত নয় বলে মন্তব্য…

ByByNews Desk Sep 12, 2026

সীমান্তের কাছে এসএসবি-এর অভিযানে মাদক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ৫

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তের কাছে গত দু’দিনে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক ও একটি অবৈধ আগ্নেয়াস্ত্র…

ByByNews Desk Sep 12, 2026

সরকারের নিষ্ক্রিয়তায় অন্ধকারে কর্নাটক, বিদ্যুৎ সংকট নিয়ে সরব বিজেপি

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকে বিদ্যুৎ সংকট নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপির প্রবীণ নেতা তথা…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top