News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Arrested : জাল নোট কান্ডে তেলিয়ামুড়ায় ধৃত পাঁচ, চারজনকে তিনদিনের রিমান্ড
Image

Arrested : জাল নোট কান্ডে তেলিয়ামুড়ায় ধৃত পাঁচ, চারজনকে তিনদিনের রিমান্ড

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৪ এপ্রিল৷৷ তেলিয়ামুড়া থানা পুলিশের তৎপরতায় তেলিয়ামুড়া জালনোট কাণ্ডের মূল মাস্টারমাইন্ড এবার পুলিশের জালে৷ মূল মাস্টারমাইন্ড সহ  আটক পাঁচ৷ এদের মধ্যে শনিবার রাতে আটক হওয়া চার অভিযুক্তদের খোয়াই জেলা আদালতে প্রেরণ করা হলে তাদের তিন দিনের পুলিশ রিমান্ডে পাঠায় আদালত৷

খবরের বিবরণ দিয়ে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনা চরণ জমাতিয়া জানান, শনিবার সন্ধ্যায় তেলিয়ামুড়া থানা এলাকার করইলং পেট্রোল পাম্প সংলগ্ণ এলাকা থেকে পাঁচ লক্ষ বাহাত্তর হাজার টাকার জাল নোটসহ  তৈদু এলাকার বাসিন্দা রাকেশ মলসম এবং বাজিরাই রিয়াং-নামের দুই পাচারকারীকে জালে তুলেছিল পুলিশ৷ পুলিশ তাদের জোরদার জিজ্ঞাসাবাদ করে বিশ্বরাম দেববর্মা ও  সর্বানন্দ জমাতিয়া নামে আরও দু’জনকে জালে তোলে পুলিশ৷ পরবর্তীতে এই চার জনকে জিজ্ঞাসাবাদ চালিয়ে  রবিবার সকালে হরেন্দ্র মলসম নামে এই পাচার চক্রের মূল পান্ডাকে জালে তুলে পুলিশ৷পরবর্তীতে শনিবার রাতে আটক হওয়া চার অভিযুক্তকে তেলিয়ামুড়া থানার পুলিশ খোয়াই জেলা আদালতে প্রেরণ করে৷

খোয়াই আদালতের বিচারক এই পাচার চক্রের সঙ্গে জড়িত চার জনকে তিন দিনের পুলিশ রিমান্ডে পাঠায়৷এখন দেখার পুলিশি তদন্তে কি তথ্য বেরিয়ে আসে এবং দোষীদের শাস্তি প্রদানে কতটুকু সক্ষম হয় পুলিশ প্রশাসন৷

Releated Posts

ছিনাইহানি সেবাব্রত নার্সিংহোমের স্বাস্থ্যশিবিরে প্রতিমা ভৌমিক, উপকৃত এলাকার মানুষ

আগরতলা, ৬ সেপ্টেম্বর: সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে ছিনাইহানি সেবাব্রত নার্সিংহোমের উদ্যোগে আয়োজন করা হলো এক…

ByByReshmi Debnath Sep 6, 2026

শিক্ষার মান নিয়ে কোনও আপস নয়: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৬ সেপ্টেম্বর: শিক্ষার মান নিয়ে রাজ্য সরকার কোনও ধরনের আপস করবে না বলে স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByReshmi Debnath Sep 6, 2026

দিল্লি থেকে ফিরেই ত্রিপাক্ষিক চুক্তি, জোট ও আসন সমঝোতা নিয়ে মুখ খুললেন বিধায়ক রঞ্জিত দেববর্মা

আগরতলা, ৬ সেপ্টেম্বর: দিল্লি সফর শেষে ত্রিপুরায় ফিরে ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়ন, ভূমির অধিকার এবং আসন্ন রাজনৈতিক জোট ও…

ByByReshmi Debnath Sep 6, 2026

জমি নিয়ে বিবাদে দুই প্রতিবেশীর সংঘর্ষ, আহত এক

আগরতলা, ৬ সেপ্টেম্বর: জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়াল পানিসাগর মহকুমার জলাবাসা…

ByByReshmi Debnath Sep 6, 2026
Scroll to Top