News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব-১৪ রাজ্য স্তরীয় ক্রিকেটে সাউথ-কে হারালো পশ্চিম জোন
Image

অনূর্ধ্ব-১৪ রাজ্য স্তরীয় ক্রিকেটে সাউথ-কে হারালো পশ্চিম জোন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ এপ্রিল।। জয় দিয়ে শুরু পশ্চিম জোনের। টিসিএ আয়োজিত অনূর্ধ্ব-১৪ জোন ভিত্তিক রাজ্যস্তরীয় ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। উদ্বোধনী দিনে পঞ্চায়েত মাঠে অনুষ্ঠিত খেলায় পশ্চিম জোন দল ৪ উইকেটের ব্যবধানে সাউথ জোন দলকে পরাজিত করেছে। সকাল ন’টায় ম্যাচ শুরুতে সাউথ জোন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। সীমিত ৪০ ওভারে সবকটি উইকেট হারিয়ে সাউথ জোন ১১৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে জয় চক্রবর্তী সর্বাধিক ৩১ রান পায়। ওয়েস্ট জোনের সপ্তদ্বীপ দত্ত ৬ রানে এবং তন্ময় সরকার ১৬ রানে তিনটি করে উইকেট তুলে নেয়। জবাবে ব্যাট করতে নেমে ওয়েষ্ট জোন দল ৩২.৫ ওভার খেলে ৬ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে বেদব্রত ভট্টাচার্যের ৪০ রান, রিয়াদ হোসেনের অপরাজিত ৩৭ রান এবং তন্ময় সরকারের অপরাজিত ১৫ রান দলকে সহজ জয় এনে দেয়। সাউথ জোনের বোলার শিবা নোয়াতিয়া দুটি উইকেট পেয়েছে। বলে-ব্যাটে অলরাউন্ডার পারফরম্যান্সে তন্ময় সরকার পেয়েছে ম্যান অব দ্য ম্যাচের খেতাব। দিনের খেলা: পঞ্চায়েত মাঠে সাউথ জোন বনাম নর্থ জোন, সকাল ন’টায়।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top