News Flash

  • Home
  • দিনের খবর
  • চারধাম যাত্রার জন্য এক লক্ষের বেশি রেজিস্ট্রেশন, কেদারনাথের জন্যই ৪১,১০৭
Image

চারধাম যাত্রার জন্য এক লক্ষের বেশি রেজিস্ট্রেশন, কেদারনাথের জন্যই ৪১,১০৭

দেহরাদূন, ২৩ এপ্রিল (হি. স.) : আগামী ৩ মে থেকে ৩১ মে পর্যন্ত চারধাম যাত্রার জন্য এক লক্ষের বেশি পুণ্যার্থী রেজিস্ট্রেশন করেছেন। যমুনোত্রীর জন্য রেজিস্ট্রেশন হয়েছে ১৫,৮২৯, গঙ্গোত্রীর জন্য ১৬,৮০৪, কেদারনাথের জন্য ৪১,১০৭ ও বদ্রীনাথ দর্শনের জন্য ২৯,৪৮৮। শনিবার উত্তরাখন্ড পর্যটন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ৩ মে থেকে ৩১ মে পর্যন্ত চারধাম যাত্রার জন্য এক লক্ষের বেশি পুণ্যার্থী রেজিস্ট্রেশন করেছেন। সবচেয়ে বেশি রেজিস্ট্রেশন হয়েছে কেদারনাথ দর্শনের জন্য।

প্রসঙ্গত, মে মাসের ৬ তারিখ পুনরায় উন্মুক্ত হতে চলেছে কেদারনাথ মন্দিরের কপাট। পুন্যলগ্ন সকাল ৬.২৫ মিনিট, ওই সময়ই খুলে দেওয়া হবে কেদারনাথ মন্দিরের কপাট। ৮ মে ভক্তদের জন্য খুলে দেওয়া হবে বদ্রীনাথ মন্দির। যমুনোত্রী মন্দির খুলবে ৩ মে। গঙ্গোত্রী মন্দিরও খুলবে ৩ মে। চারধাম যাত্রার জন্য ৩ মে থেকে ৩১ মে পর্যন্ত এক লক্ষের বেশি রেজিস্ট্রেশন করেছেন পুণ্যার্থীরা।

Releated Posts

‘চাঁদা চুরি, গদি চুরি’ স্লোগানে উত্তাল সংসদ, বিরোধীদের বিক্ষোভে বারবার মুলতবি অধিবেশন

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ৩ অগাস্ট : বাদল অধিবেশনের তৃতীয় সপ্তাহে ফের উত্তপ্ত হয়ে উঠল সংসদ। ‘চাঁদা চুরি,…

ByBySandeep Biswas Aug 3, 2026

গুজরাটের মঞ্জলপুর উপনির্বাচনে বিজেপির জয়, প্রয়াত যোগেশ প্যাটেলকে বিজয় উৎসর্গ করলেন সতীশ প্যাটেল

ভাদোদরা, ৩ আগস্ট (আইএএনএস) : গুজরাটের মঞ্জলপুর বিধানসভা উপনির্বাচনে জয়ী হওয়ার পর নবনির্বাচিত বিজেপি বিধায়ক সতীশ প্যাটেল তাঁর…

ByBySandeep Biswas Aug 3, 2026

জাতিভিত্তিক জনগণনা বাধ্যতামূলক, ওবিসিদের জন্য পৃথক কলামের দাবি কংগ্রেসের

ভাণ্ডারা (মহারাষ্ট্র), ৩ আগস্ট (আইএএনএস): জাতিভিত্তিক জনগণনা বাধ্যতামূলক এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) জন্য জনগণনায় পৃথক কলাম রাখতে…

ByByNews Desk Aug 3, 2026

বিশ্ববাজারে জ্বালানি ও পণ্যের দাম বৃদ্ধির জের, পাইকারি মূল্যস্ফীতি বেড়েছে: কেন্দ্র

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): বিশ্ববাজারে জ্বালানি এবং বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধির চাপেই জুন মাসে দেশের পাইকারি মূল্যসূচক (ডব্লিউপিআই)…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top