News Flash

  • Home
  • দিনের খবর
  • Dilip Patil: মহারাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে চাইছেন নভনীত ও তাঁর স্বামী : দিলীপ পাটিল
Image

Dilip Patil: মহারাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে চাইছেন নভনীত ও তাঁর স্বামী : দিলীপ পাটিল

মুম্বই, ২৩ এপ্রিল (হি.স.): অমরাবতীর সাংসদ ও তাঁর স্বামীর বিরুদ্ধে তোপ দাগলেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী দিলীপ ওয়ালসে পাটিল। মতোশ্রীর সামনে হনুমান চালিশা পাঠ করার যে সিদ্ধান্ত তাঁরা নিয়েছেন, তার নিন্দা করে পাটিল বলেছেন, “মহারাষ্ট্র সরকার ও বাতাবরণ ক্ষুণ্ন করতে চাইছেন নভনীত রাণা ও তাঁর স্বামী। পাটিল আরও বলেছেন, “মাতোশ্রী-র বাইরে হনুমান চালিসা পাঠ করার দরকারই বা কী, তাঁরা নিজেদের ঘরে বসেই পাঠ করতে পারে। কারও নির্দেশে তাঁরা এমনটাই করছে বলে আমি মনে করি।”

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বাসভবন মতোশ্রীর সামনে হনুমান চালিশা পাঠ করবেন বলে জানিয়েছেন সাংসদ নভনীত রাণা এবং তাঁর ‘বাহুবলী’ স্বামী রবি। এই হুমকি প্রেক্ষিতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বাসভবনের নিরাপত্তা বাড়িয়েছে পুলিশ। এদিন মুম্বই নভনীতের মুম্বইয়ের বাসভবনের বাইরে বিক্ষোভ দেখান শিবসেনা কর্মীরা। শিবসেনা নেতা সঞ্জয় রাউত বলেছেন, “বাইরে থেকে এসে কেউ যদি বলে তাঁরা ‘মাতোশ্রী’-তে হনুমান চালিসা পাঠ করবে, তাহলে কী শিব সৈনিকরা চুপচাপ বসে থাকবে? যদি কেউ আমাদের বাসভবনে আসার চেষ্টা করে, তবে আমাদেরও একই ভাষায় উত্তর দেওয়ার অধিকার রয়েছে। আমাদের এখানে রাষ্ট্রপতি শাসন জারি করার হুমকি দেবেন না।”

Releated Posts

হরিদ্বার থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের হোটেল থেকে উদ্ধার

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গনহর এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের একটি হোটেল থেকে নিরাপদে…

ByByNews Desk Sep 9, 2026

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top