News Flash

  • Home
  • খেলা
  • Cricket : রাজ্য অনূর্ধ্ব-‌১৪ ক্রিকেট শুরু আজ, দক্ষিণ জোন দলের নেতৃত্বে সুব্রত
Image

Cricket : রাজ্য অনূর্ধ্ব-‌১৪ ক্রিকেট শুরু আজ, দক্ষিণ জোন দলের নেতৃত্বে সুব্রত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ এপ্রিল।। রাজ্য অনূর্ধ্ব-‌১৪ ক্রিকেট শুরু আগামীকাল, শনিবার থেকে। উদ্বোধনী দিনে হবে দুটি ম্যাচ। নরসিংগড় পঞ্চায়েত মাঠে পশ্চিম জোন দল খেলবে দক্ষিণ জোন দলের বিরুদ্ধে এবং নীপকো মাঠে উত্তর জোন দল খেলবে সেন্ট্রাল জোন দলের বিরুদ্ধে। ২৪ এপ্রিলও দুটি খেলা। নীপকো মাঠে পশ্চিম জোন দল খেলবে সেন্ট্রাল জোন দলের বিরুদ্ধে। পঞ্চায়েত মাঠে সাউথ জোন দল খেলবে নর্থ জোন দলের বিরুদ্ধে। ২৬ এপ্রিল পঞ্চায়েত মাঠে সেন্ট্রাল জোন দল খেলবে দক্ষিণ জোন দলের বিরুদ্ধে। নীপকো মাঠে পশ্চিম জোন দল খেলবে নর্থ জোন দলের বিরুদ্ধে।আসরে দক্ষিণ জোন দলকে নেতৃত্ব দেবে সুব্রত চক্রবর্তী। ডেপুটি হিসাবে থাকবে মানিক সরকার। আসরে অংশ গ্রহণের জন্য শুক্রবার ১৭ সদস্যের দক্ষিণ জোন দল ঘোষনা করেন দক্ষিণ জেলা ক্রিকেট কমিটির আহ্বায়ক মহ:‌ নাজমুল হুসেন। আসরে দক্ষিণ জোন দলের কোচ নির্বাচিত হয়েছেন দেবব্রত চৌধুরি। ঘোষিত দল:‌ সুব্রত চক্রবর্তী (‌অধিনায়ক), মানিক সরকার (‌সহ অধিনায়ক), আমন দেবনাথ, আফতাব চৌধুরি, জয় চক্রবর্তী, ইমন ত্রিপুরা, জয়দেব মালাকার, সুনম শীল, ধোনি রিয়াং, সুবীর বৈদ্য, তপন ঘোষ, শ্রামীন দেবনাথ, আয়ুষ দেবনাথ, প্রণব দেবনাথ, শিবা নোয়াতিয়া, রবি কুমার নোয়াতিয়া এবং সন্দীপ দেববর্মা। স্ট্যান্ডবাই:‌ সন্দীপন দাস, দ্বীপজয় রায়, রমেন দেববর্মা এবং জয় মজুমদার। কোচ:‌ দেবব্রত চৌধুরি, ম্যানেজার:‌ অজিত দেবনাথ, ট্রেণার:‌ অজিতাভ নাথ।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top