News Flash

  • Home
  • খেলা
  • Cricket : সেমিফাইনাল ম্যাচ ড্র :  প্রথম ইনিংসে লিড নিয়ে ভবনস্ ত্রিপুরা ফাইনালে
Image

Cricket : সেমিফাইনাল ম্যাচ ড্র :  প্রথম ইনিংসে লিড নিয়ে ভবনস্ ত্রিপুরা ফাইনালে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ এপ্রিল।। ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দির ফাইনালে পৌঁছুলো। যথেষ্ট লড়াইয়ের মধ্যে এগিয়ে সেমিফাইনাল থেকে ছিটকে যেতে হল বিদ্রোহী কবি নজরুল বিদ্যাভবনকে। টিসিএ আয়োজিত সদর আন্তঃস্কুল ক্রিকেটে ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দির ও বিদ্রোহী কবি নজরুল বিদ্যাভবনের মধ্যে সেমিফাইনাল ম্যাচটি ড্র-তে নিষ্পত্তি হয়েছে। দুদিনের দুই ইনিংসের খেলা পুরোপুরি শেষ না হলেও নিয়ম অনুযায়ী প্রথম ইনিংসে লিড নেওয়ার সুবাদে ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দির ফাইনালে খেলার ছাড়পত্র পেয়েছে। বৃহস্পতিবার প্রথম দিনের খেলায় ম্যাচ জয়ের ক্ষেত্রে ফিফটি-ফিফটি চান্স ছিল। টস জিতে ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দির বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে বিদ্রোহী কবি নজরুল বিদ্যাভবনকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানালে তারা ১৫৪ রানে ইনিংস শেষ করে।

জবাবে দিনের খেলা শেষে ভবনস্ ত্রিপুরা ১৫ ওভারে ২৪ রান সংগ্রহ করেছিল। আজ দ্বিতীয় দিনে ভবনস্ ত্রিপুরার মিডল অর্ডারের ব্যাটার্স  প্রিয়াংশ মিত্র এবং অধিনায়ক দেবরাজ সরকারের অনবদ্য ব্যাটিং দলকে প্রথম ইনিংসে লিড এনে দেয়। আজ মূলতঃ ৬৯.৪ ওভার খেলে অবশিষ্ট ৮ উইকেট হারিয়ে  ২১৮ রান যোগ করে ২৪২-এ পৌছায়। দলের পক্ষে প্রিয়াংশ মিত্র ৪৬ রান এবং দেবরাজ সরকারের ৬৩ রান যথেষ্ট উল্লেখযোগ্য। নজরুল বিদ্যাভবন এর সাহিল দীপঙ্কর দাস তিনটি এবং সাগর বিশ্বাস ও তনয় মন্ডল দুটি করে উইকেট পেয়েছে। ৮৮ রানে পিছিয়ে থেকে বিদ্রোহী কবি নজরুল বিদ্যাভবন দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে শেষ পর্যন্ত ছয় ওভারে ৩ উইকেট হারিয়ে ৪০ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ড্রতে নিষ্পত্তি ম্যাচ, প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দির ফাইনালে উন্নীত হয়েছে। অলরাউন্ডার সুমিত যাদব পেয়েছে ম্যান অব দ্য ম্যাচ এর খেতাব। আগামী ২৪ ও ২৫ এপ্রিল ফাইনাল ম্যাচে ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দির খেলবে শিশু বিহার স্কুলের বিরুদ্ধে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top