News Flash

Image

Suicide : স্কুল পড়ুয়া ছাত্রী আত্মঘাতী

বিলোনিয়া, ২২ এপ্রিল : দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া শহরের মফিজ মিয়া স্কুল সংলগ্ন এলাকার একটি বাড়িতে এক নাবালিকা ছাত্রী ফাঁসিতে আত্মহত্যা করেছে। জানা যায়, মফিজ মিয়া স্কুল সংলগ্ন এলাকার একটি বাড়িতে এক নাবালিকা ছাত্রীর পরিবারের লোকজনদের অলক্ষ্যে ঘরের ভিতরে দরজা বন্ধ করে ফাঁসিতে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। ঘরের ভেতর দিয়ে দরজা বন্ধ করা অবস্থায় এই ঘটনা ঘটে। পরিবারের লোকজনরা তাকে বেশ কিছুক্ষণ ধরে ডাকাডাকি করার পরও কোনো সাড়া না দেওয়ায় পরিবারের লোকজনদের মনে সন্দেহ দেখা দেয়। শেষ পর্যন্ত দরজা ভেঙে ভেতরে ঢুকে তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পান পরিবারের লোকজনরা।

নাবালিকা ছাত্রীর ফাঁসিতে আত্মহত্যার সংবাদ গোটা এলাকার জনমনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। মৃতার মা-বাবাসহ আত্মীয়-পরিজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। বিষয়টি পরিবারের তরফ থেকে বিলোনিয়া থানার পুলিশকে জানানো হয়। খবর পেয়ে বিরুনিয়া থানার পুলিশ ছুটে এসে সেখান থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিলোনিয়া মহকুমা হাসপাতাল মর্গে পাঠায়। কেন স্কুলপড়ুয়া ওই নাবালিকা নিজ বাড়িতে ফাঁসিতে আত্মহত্যার পথ বেছে নিয়েছে সে ব্যাপারে অবশ্য বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।

Releated Posts

ইয়াবা পাচার মামলায় তিন দোষীর ২০ বছরের সশ্রম কারাদণ্ড, এক লক্ষ টাকা করে জরিমানা

আগরতলা, ১০ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্যের ঘটনায় ইয়াবা পাচার মামলায় তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে কঠোর সাজা…

ByByReshmi Debnath Jun 10, 2026

১২ দফা দাবিতে তপশিলী জাতি কল্যাণে ডেপুটেশন প্রদান

আগরতলা, ১০ জুন ২০২৬: তপশিলী জাতি সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা সমাধান এবং শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

তিন-চার মাস ধরে বন্ধ বার্ধক্য ভাতা, দপ্তরে দপ্তরে ঘুরেও সমাধান পাননি ৮৫ বছরের জয় কুমার ত্রিপুরা

আগরতলা, ১০ জুন: সরকারি বার্ধক্য ভাতা বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন সাব্রুম মহকুমার সাতচাঁদ দানো…

ByByReshmi Debnath Jun 10, 2026

ন্যায্য মূল্যের দোকানে চাল পরিমাপে কারচুপির অভিযোগ, তদন্তের আশ্বাস খাদ্য দপ্তরের

তেলিয়ামুড়া, ১০ জুন: তেলিয়ামুড়া কালিটিলা এলাকার একটি সরকারি ন্যায্য মূল্যের দোকানে চাল পরিমাপে ওজন কম দেওয়ার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top