News Flash

Image

Accident : রেলে কাটা পরে এক ব্যক্তির মৃত্যু

আগরতলা, ২২ এপ্রিল : শুক্রবার সকালে জিরানিয়া নোয়াবাদী রেলগেট এলাকায় রেলে কাটা পড়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয় জনগন মৃতদেহ পড়ে থাকতে দেখে জিরানিয়া থানার পুলিশকে খবর দেন। খবর পেয়ে জিরানিয়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে জিরানিয়া নোয়াবাদী রেল ব্রিজ সংলগ্ন এলাকায় রেল পথের পাশে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় মানুষজন। মৃতদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয় জনগণের তরফে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে জিরানিয়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং সেখান থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। মৃতদেহটি উদ্ধার করা হলেও এখনো পর্যন্ত মৃতদেহটি শনাক্ত করা যায়নি। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর হবে বলে স্থানীয় জনগণ জানিয়েছেন। রেলে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই জিরানিয়া নোয়াবাদী সহ পার্শ্ববর্তী এলাকার গুলিতে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Releated Posts

বিজেপি-বিরোধী ভোট বিভাজনের লক্ষ্যে জোটের খেলা: আশিস কুমার সাহার

আগরতলা, ৭ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে তিপ্রা মথা ও বিজেপির রাজনৈতিক সমঝোতা নিয়ে মথা সুপ্রিমোর…

ByByReshmi Debnath Sep 7, 2026

মনোনয়ন জমায় বাধার অভিযোগ, পশ্চিম জেলার নির্বাচনী আধিকারিককে ডেপুটেশন সিপিআইএমের

আগরতলা, ৭ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে বাধা দেওয়ার অভিযোগ তুলে পশ্চিম জেলার…

ByByReshmi Debnath Sep 7, 2026

ফের নিয়োগের দাবিতে টেট উত্তীর্ণদের আন্দোলন, টিআরবিটিতে ডেপুটেশন

আগরতলা, ৭ সেপ্টেম্বর: পশ্চিমবঙ্গে প্রায় ৪৫০টি বেসরকারি বিএড কলেজকে ঘিরে বিতর্কের আবহের মধ্যেই ত্রিপুরায় নিয়োগের দাবিতে সরব হলেন ২০২৪…

ByByReshmi Debnath Sep 7, 2026

জিবি হাসপাতালে রোগীদের ভোগান্তি, হুইলচেয়ার-ট্রলির অভাবে দুর্ভোগের অভিযোগ

আগরতলা, ৭ সেপ্টেম্বর: রাজ্যের প্রধান চিকিৎসাকেন্দ্র জিবি হাসপাতালে রোগীদের পরিষেবা নিয়ে ফের প্রশ্ন উঠেছে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা…

ByByReshmi Debnath Sep 7, 2026
Scroll to Top