News Flash

  • Home
  • দেশ
  • Encounter: আরও এক সন্ত্রাসী নিকেশ, বারামুল্লায় এনকাউন্টারে খতম মোট ৪ জঙ্গি
Image

Encounter: আরও এক সন্ত্রাসী নিকেশ, বারামুল্লায় এনকাউন্টারে খতম মোট ৪ জঙ্গি

শ্রীনগর, ২২ এপ্রিল (হি.স.): জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলায় জঙ্গি দমন অভিযানে বড়সড় সাফল্য পেল সুরক্ষা বাহিনী। বারামুল্লা জেলার কুঞ্জের কাছে মালওয়ান গ্রামে ২৪ ঘন্টারও বেশি সময়ের এনকাউন্টারে নিকেশ হয়েছে মোট ৪ জন সন্ত্রাসবাদী। নিহত জঙ্গিদের মধ্যে লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনের শীর্ষ কমান্ডার ইউসুফ কান্ত্রুও রয়েছে। বারামুল্লায় এনকাউন্টার চলছে বৃহস্পতিবার ভোররাত থেকে। ওই দিনই নিকেশ হয়েছিল লস্কর কমান্ডার ইউসুফ-সহ ৩ জন সন্ত্ৰাসবাদী। পরে শুক্রবার নিকেশ হয়েছে আরও একজন সন্ত্রাসবাদী।

জঙ্গিদের গতিবিধি সম্পর্কে খবর পাওয়ার পর বৃহস্পতিবার ভোররাতে কুঞ্জের কাছে মালওয়ান গ্রামে অভিযান চালায় সুরক্ষা বাহিনী। চারিদিক থেকে ওই এলাকা ঘিরে ফেলে পুলিশ ও সেনাবাহিনী। তল্লাশি অভিযান চলাকালীন সুরক্ষা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। তখনই ৩ জন সেনা জওয়ান আহত হন। এছাড়াও একজন সাধারণ নাগরিকও আহত হয়েছেন। এনকাউন্টারে প্রথমে মারা যায় লস্কর কমান্ডার ইউসুফ, পরে আরও দুই জঙ্গি নিকেশ হয়। একজন পুলিশ কর্মীও আহত হয়েছেন। বৃহস্পতিবার সারারাত অভিযান চলতে থাকে, এরপর শুক্রবার আরও এক জঙ্গি নিকেশ হয়েছে। এখনও পর্যন্ত মোট ৪ জন সন্ত্রাসবাদী নিকেশ হয়েছে।

Releated Posts

ভারতীয় সেনার বীর জওয়ানরা বিশ্বজুড়ে দেশের পতাকা উঁচু রেখেছেন: বিদায়ী সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী

নয়াদিল্লি, ৩০ জুন (আইএএনএস): বিদায়ী সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী মঙ্গলবার বলেন, ভারতীয় সেনার বীর জওয়ানরা তাঁদের আনুগত্য, সাহস এবং…

ByByNews Desk Jun 30, 2026

হলদিয়ায় এইচপিএলের ন্যাফথা পাইপলাইনে ভয়াবহ আগুন, দগ্ধ অন্তত ৩৫, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক

কলকাতা, ৩০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার শিল্পনগরী হলদিয়ায় মঙ্গলবার সকালে হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেড (এইচপিএল)-এর ন্যাফথা পাইপলাইনে…

ByByNews Desk Jun 30, 2026

জম্মু-কাশ্মীরের বুদগামে বিএলওদের সঙ্গে বৈঠক মুখ্য নির্বাচন কমিশনারের, গণতন্ত্রে সক্রিয় অংশগ্রহণের আহ্বান ভোটারদের

বুদগাম, ২৯ জুন (আইএএনএস বাংলা): ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সোমবার জম্মু ও কাশ্মীরের বুদগাম জেলায় বুথ…

ByByNews Desk Jun 29, 2026

হুমায়ুন কবীরকে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, উসকানিমূলক মন্তব্যে এফআইআর দায়েরের নির্দেশ

কলকাতা, ২৯ জুন (আইএএনএস বাংলা): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোমবার নওদার বিধায়ক তথা আম জনতা উন্নয়ন পার্টি (এজেইউপি)-র…

ByByNews Desk Jun 29, 2026
Scroll to Top