News Flash

  • Home
  • খেলা
  • Covid19 : দিল্লি ক্যাপিটালস দলে ফের করোনার থাবা
Image

Covid19 : দিল্লি ক্যাপিটালস দলে ফের করোনার থাবা

নয়াদিল্লি, ২২ এপ্রিল (হি.স.) : ফের ধাক্কা খেল দিল্লি ক্যাপিটালস। শুক্রবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে থাকতে পারছেন না কোচ রিকি পন্টিং। জানা গিয়েছে, পন্টিংয়ের পরিবারের এক সদস্যের করোনা পজিটিভ। ফলে তাঁকে নিভৃতবাসে থাকতে হবে। তাই দলের হোটেলেই থাকবেন তিনি। ঋষভ পন্থদের সঙ্গে ম্যাচ খেলতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে যেতে পারবেন না।

বৃহস্পতিবার এবং শুক্রবার দিল্লির সমস্ত ক্রিকেটার, সাপোর্ট স্টাফ এবং পরিবারের সদস্যদের র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা হয়। সবার রিপোর্ট নেগেটিভ এলেও পন্টিংয়ের পরিবারের এক সদস্যের ফল পজিটিভ এসেছে। পন্টিং নিজেও নেগেটিভত। তবে পরিবারের সদস্যদের কাছাকাছি থাকার জন্য তাঁকে অল্প ক’দিনের নিভৃতবাসে থাকতে হবে। পন্টিং না থাকায় প্রবীণ আমরে, অজিত আগরকর, জেমস হোপস এবং শেন ওয়াটসনের দলকে কোচিংয়ের দায়িত্ব সামলাতে হবে।
ইতিমধ্যেই দিল্লির দুই বিদেশি ক্রিকেটার টিম সেইফার্ট এবং মিচেল মার্শের করোনা ধরা পড়েছে। এ ছাড়াও চার সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত। দু’দিন আগে পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ অল্পের জন্য বাতিল হতে হতে বেঁচে গিয়েছে। এখনও পর্যন্ত শুক্রবারের রাজস্থান ম্যাচও হবে বলেই জানা গিয়েছে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top