News Flash

  • Home
  • দিনের খবর
  • পঞ্জাব কংগ্রেস সভাপতির দায়িত্ব নিলেন অমরিন্দর সিং রাজা
Image

পঞ্জাব কংগ্রেস সভাপতির দায়িত্ব নিলেন অমরিন্দর সিং রাজা

চণ্ডীগড়, ২২ এপ্রিল (হি.স.): পঞ্জাব কংগ্রেস সভাপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন কংগ্রেস নেতা অমরিন্দর সিং রাজা ওয়ারিং। ওয়ারিং এবং পঞ্জাব প্রদেশ কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতি ভারত ভূষণ আশু পঞ্জাব কংগ্রেস ভবনে দলের নেতাদের উপস্থিতিতে একটি সাধারণ অনুষ্ঠানে দায়িত্ব গ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নিও।

ওয়ারিং শুক্রবার নভজ্যোত সিং সিধুর স্থলাভিষিক্ত হয়েছেন। গত ১৬ মার্চ সিধু সভাপতির পদ থেকে পদত্যাগ করেছিলেন। ক্রিকেটার-রাজনীতিবিদ সিধু তাঁর টুইটার হ্যান্ডেলে তার পদত্যাগের তথ্য শেয়ার করেছিলেন। ভগবন্ত মানকে “সৎ মুখ্যমন্ত্রী” হিসাবে অভিহিত করে, সিধু বলেন, “যদি তিনি পঞ্জাবের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেন তবে আমি তাকে সমর্থন করব”।
ইতিমধ্যে, ভারত ভূষণ আশু দলের রাজ্য শাখার কার্যনির্বাহী সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন। প্রসঙ্গত, ২০১৭ সালের নির্বাচনে ৭৭টি আসন থেকে ২০২২ সালের পঞ্জাব বিধানসভা নির্বাচনে কংগ্রেস কেবল ১৮টি আসন পেয়েছে।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top