News Flash

  • Home
  • বিদেশ
  • Explosion: মসজিদে প্রার্থনা চলাকালীন বিস্ফোরণ আফগানিস্তানে, বহু প্রাণহানির আশঙ্কা
Image

Explosion: মসজিদে প্রার্থনা চলাকালীন বিস্ফোরণ আফগানিস্তানে, বহু প্রাণহানির আশঙ্কা

কাবুল, ২১ এপ্রিল (হি.স.) : রমজান মাসেও রক্তাক্ত হল আফগানিস্তানের মাটি।মসজিদে প্রার্থনা চলাকালীন একাধিক বিস্ফোরণ প্রাণ কেড়ে নিল বহু মানুষের। আহত হয়েছেন আরও অনেকে৷ তালিবান জানিয়েছে, বৃহস্পতিবারের বিস্ফোরণে অন্তত ২০ জন হতাহত হয়েছেন।

উত্তর আফগানিস্তানের মাজার-এ-শরিফ শহরের ঘটনা৷ প্রত্যক্ষদর্শী এক মহিলা জানিয়েছেন, বোনকে সঙ্গে নিয়ে তিনি মসজিদের কাছে মার্কেটে কেনাকাটা করছিলেন। হঠাৎ বিকট শব্দ শুনতে পান। কিছুক্ষণ পর দেখেন গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। বিস্ফোরণ হয়েছে বুঝতে পেরে দোকান বাজার বন্ধ করে ছুটে পালাতে থাকেন সবাই। বিস্ফোরণের জেরে মসজিদ এবং আশেপাশের দোকান ঘরগুলিরও ক্ষতি হয়। যদিও এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন বিস্ফোরণের দায় স্বীকার করেনি।
পশ্চিম এশিয়ার জঙ্গি সংগঠন আইএস-এর আফগান শাখা ‘ইসলামিক স্টেট খোরাসান’ (আইএসকে) ইতিমধ্যেই তালিবান শাসকগোষ্ঠীর বিরুদ্ধে ইসলাম অবমাননার অভিযোগ তুলে হামলার হুঁশিয়ারি দিয়েছে। শিয়া ধর্মস্থানগুলিতে হামলার নেপথ্যেও আইএসকে জঙ্গিগোষ্ঠী রয়েছে বলে তালিবান শাসকদের অভিযোগ।

Releated Posts

মেঘালয় সীমান্তের ‘নো-ম্যানস ল্যান্ডে’ আটকে বাংলাদেশি নাগরিক, বিএসএফ-বিজিবি অচলাবস্থা জারি

শিলং, ১১ জুন (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তে মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম গারো হিলস জেলায় ‘নো-ম্যানস ল্যান্ড’-এ আটকে রয়েছেন এক বাংলাদেশি হিন্দু…

ByByNews Desk Jun 11, 2026

ওমান উপকূলে ফের জাহাজ-সংক্রান্ত ঘটনা, বিস্তারিত জানার চেষ্টা চলছে: ভারতীয় দূতাবাস

মাসকাট, ১১ জুন (আইএএনএস): ওমানের শিনাস বন্দর সংলগ্ন সমুদ্রে ফের একটি জাহাজ-সংক্রান্ত ঘটনার খবর মিলেছে। বিষয়টির বিস্তারিত তথ্য…

ByByNews Desk Jun 11, 2026

মাদক সংকট মোকাবিলায় ভারত-চীনের একসঙ্গে কাজ করা জরুরি: প্রাক্তন হোয়াইট হাউস আধিকারিক রাহুল গুপ্ত

ওয়াশিংটন, ১১ জুন (আইএএনএস): সিন্থেটিক মাদক ও ফেন্টানিল পাচারচক্রের ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় ভারত ও চীনের একযোগে কাজ করা…

ByByNews Desk Jun 11, 2026

ভারত-বুলগেরিয়া সম্পর্ককে আধুনিক ও ভবিষ্যতমুখী অংশীদারিত্বে রূপ দিতে হবে: জয়শঙ্কর

সোফিয়া, ১১ জুন (আইএএনএস): ভারত ও বুলগেরিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও আধুনিক ও ভবিষ্যতমুখী অংশীদারিত্বে রূপান্তরিত করার ওপর…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top