News Flash

  • Home
  • বাণিজ্য
  • ঢাকা কলেজে পড়ুয়াদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় মৃত্যু আরও এক জখম বিক্রয়কর্মীর
Image

ঢাকা কলেজে পড়ুয়াদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় মৃত্যু আরও এক জখম বিক্রয়কর্মীর

ঢাকা, ২১ এপ্রিল (হি. স.) : রাজধানীতে ঢাকা কলেজের পড়ুয়াদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনার মৃত্যু হল আরও এক জখম বিক্রয়কর্মীর। স্থানীয় সময় অনুসারে বৃহস্পতিবার ভৌর পৌঁনে পাঁচটা নাগাদ তাঁর মৃত্যু হয়। মৃতের নাম মুরসালিন (২৫)।এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হল দুই।

ঢাকা কলেজের কয়েকজন পড়ুয়া নিউ মার্কেট এলাকায় একটি রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন। এরপর খাবারের বিল দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়। আচমকাই ওই হোটেলের কর্মীরা পড়ুয়াদের ওপর ঝাঁপিয়ে পড়ে। মুহূর্তের মধ্যে খবর পৌঁছে যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ওই দিন রাতেই ক্যাম্পাস থেকে পড়ুয়ারা এসে দোকানের ওপর হামলা চালায়। দু পক্ষের মধ্যে কয়েকঘণ্টা ধরে সংঘর্ষ চলে। হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় বিশাল পুলিশবাহিনী। তারা কাঁদানে গ্যাসের শেল ফাটায়। কিন্তু পরিস্থিতি তাতেও নিয়ন্ত্রণে না আসায় পুলিশ গুলি চালায়। সংঘর্ষে ৪০ জন পড়ুয়া জখম হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। নাহিদ নামে একজনের আগেই মৃত্যু হয়েছে। তিনি ডি-লিংক নামে এক কুরিয়ার সংস্থার ডেলিভারি ম্যানের কাজ করতেন। এদিন মৃত্যু হল গুরুতর জখম এক বিক্রয়কর্মীর। নিউ সুপার মার্কেটে একটি রেডিমেড কাপড় তৈরির দোকানে তিনি কাজ করতেন। এই ঘটনায় গুরুতর জখম আরও দুই শিক্ষার্থীর হাসপাতালে চিকিৎসা চলছে। খবর সংগ্রহ করতে গিয়ে সংবাদমাধ্যমের প্রতিনিধিরাও আক্রান্ত হন।

Releated Posts

দেশে ইউরিয়া উৎপাদন বাড়াতে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর ইউরিয়া-২০২৬’-এ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

নয়াদিল্লি, ১৫ জুলাই (আইএএনএস): দেশে ইউরিয়া উৎপাদন বৃদ্ধি এবং সার ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর…

ByByNews Desk Jul 15, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা সঠিক দিশায় এগোচ্ছে: বাণিজ্য সচিব

নয়াদিল্লি, ১৩ জুলাই (আইএএনএস) : ভারত ও আমেরিকার মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বাণিজ্য চুক্তি (ট্রেড ডিল) নিয়ে আলোচনা ইতিবাচকভাবে…

ByBySandeep Biswas Jul 13, 2026

রিলায়েন্স অনিল আম্বানি গ্রুপ মামলায় আরও ১,০২১ কোটি টাকার সম্পত্তি সংযুক্ত করল ইডি, মোট সংযুক্তির পরিমাণ ২০,৩৬৭ কোটি টাকা

নয়াদিল্লি, ১১ জুলাই (আইএএনএস) : এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) শনিবার জানিয়েছে, রিলায়েন্স হোম ফাইন্যান্স লিমিটেড এবং রিলায়েন্স কমার্শিয়াল ফাইন্যান্স…

ByBySandeep Biswas Jul 11, 2026

ইউপিএ আমলেই শুরু হয়েছিল ইথানল মিশ্রণ কর্মসূচি, ই-২০ চালুর আগে হয়েছে দীর্ঘ পরীক্ষা ও পরামর্শ: পেট্রোলিয়াম মন্ত্রক

নয়াদিল্লি, ১০ জুলাই (আইএএনএস): ভারতে ইথানল মিশ্রণ কর্মসূচির সূচনা বর্তমান কেন্দ্রীয় সরকারের আমলে নয়, বরং এর দীর্ঘ প্রাতিষ্ঠানিক…

ByByTaniya Chakraborty Jul 10, 2026
Scroll to Top