News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • কয়েক বছর ধ‌রে বন্ধ করিমগঞ্জের মানিকবন্দ গ্রামের অঙ্গনওয়া‌ড়ি কেন্দ্র, প্রতিবা‌দে সোচ্চার স্থানীয়রা
Image

কয়েক বছর ধ‌রে বন্ধ করিমগঞ্জের মানিকবন্দ গ্রামের অঙ্গনওয়া‌ড়ি কেন্দ্র, প্রতিবা‌দে সোচ্চার স্থানীয়রা

বাজারিছড়া (অসম), ২১ এপ্রিল (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত লোয়াইরপোয়া আইসিডিএস কার্যালয়ের অধীনস্থ বাজা‌রিছড়া এলাকার পূর্ব মানিকবন্দ গ্রামের ১৫৫ নম্বর অঙ্গনওয়া‌ড়ি কেন্দ্রের অচলাবস্থা নি‌য়ে সরব হ‌য়েছেন এলাকার শিক্ষানুরাগীরা।

গ্রামের হেডম্যান উত্তম চড়াই বলেন, গত কয়েক বছর ধ‌রে কেন্দ্রটি‌তে পাঠদান বন্ধ। বিগত দি‌নে এলাকার জনগ‌ণের প্রচেষ্টায় বি‌শিষ্ট নাগ‌রিক বিধুভূষণ মালাকারের দানকৃত জ‌মি‌তে কেন্দ্র‌টি স্থাপন করা হয়েছিল। এর পর যথারী‌তি পাঠদান শুরুও হ‌য়। কিন্তু কিছুদিন পর রহস্যজনকভাবে ১৫৫ নম্বর অঙ্গনওয়া‌ড়ি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মী স্নিগ্ধা চড়াই সেন্টারে যাওয়া বন্ধ ক‌রে দেন। এমন-কি ১৫ আগস্ট ও ২৬ জানুয়ারিতেও তাঁকে কে‌ন্দ্রে দেখা যায় না। বিশেষ ওই দিনগুলোতে শুধুামাত্র সহায়িকা কৃষ্ণারানি মালাকার দায়সারাভা‌বে পতাকা উত্তোলন করে চলে যান। এভাবেই বা‌ড়ি‌তে ব‌সেই বকল‌মে চল‌ছে সমাজ কল্যাণ বিভাগের ১৫৫ নম্বর অঙ্গনওয়া‌ড়ি কেন্দ্র।

উত্তম চড়াই আরও বলেন, বিনা কাজে এক জন কর্মচারীকে বেতন দিতে গিয়ে সরকা‌রি টাকার জলে গে‌লেও পশ্চাদপদ এই অঞ্চ‌লের শিশু‌দের শৈক্ষিক ভ‌বিষ্যত অনিশ্চিত হয়ে পড়েছে। বলেন, অথচ পার্শ্ববর্তী গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগু‌লো‌তে যথারীতি পঠনপাঠ‌নের পাশাপা‌শি শিশু সহ গর্ভবতী মায়েদের সরকার প্রদত্ত সামগ্রী বণ্টনের কাজ চলছে। সৃষ্ট অচলাবস্থা কাটিয়ে তুলতে বিগত দিনে ওই কেন্দ্রের শিশুদের অভিভাবকরা আলোচনা সাপেক্ষে বিভাগীয় কর্তৃপক্ষকে অভিযোগ জানিয়েছিলেন। কিন্তু কোনও অভিযোগ ধোঁপে টেকেনি।

এরই মধ্যে গত মঙ্গলবার ঝেরঝেরি জিপি সভানেত্রীর প্রতিনিধি আজমত আলি ওই সেন্টার পরিদর্শনে গেলে কেন্দ্রটি বন্ধ দেখে তি‌নিও বিস্ময় প্রকাশ ক‌রেন। এলাকার নমিতা মালাকার, রঙ্গবালা দাস, মায়ারানি দাসদের মু‌খেও একই অভি‌যোগ শোনা গেছে। ‌বিষয়‌টি তদন্তক্রমে খ‌তি‌য়ে দে‌খে সৃষ্ট সমস্যা নিরস‌নে স্থানীয়রা জেলাশাসক, সার্কল অফিসার, সি‌ডি‌পিও সহ স্থানীয় বিধায়কের হস্ত‌ক্ষেপ কামনা ক‌রে‌ছেন।

Releated Posts

অরুণাচল প্রদেশে সেনাবাহিনীর ট্রাক খাদে পড়ে মৃত্যু জওয়ানের, আহত ২

ইটানগর, ২৭ জুন (আইএএনএস): অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলায় জাতীয় সড়ক-১৩-এ সেনাবাহিনীর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে…

ByByNews Desk Jun 27, 2026

অসম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে জেএমবির নেটওয়ার্ক বিস্তারের চেষ্টার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে এনআইএ-র চার্জশিট

গুয়াহাটি, ২৬ জুন: নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর একটি শাখার মাধ্যমে অসম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ-সহ উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গি…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে, যুব সমাজকে রক্ষা করাই লক্ষ্য: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ জুন (আইএএনএস): মাদকাসক্তি ও অবৈধ মাদক পাচারের বিরুদ্ধে অসম সরকার ভবিষ্যতেও নিরলস অভিযান চালিয়ে যাবে বলে…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

উচ্চশিক্ষা সহায়তা প্রকল্পে ২০২৫-২৬ অর্থবর্ষে ১৭৬ কোটির বেশি টাকা বিতরণ করেছে অসম সরকার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৫ জুন (আইএএনএস): উচ্চশিক্ষায় পড়ুয়াদের আর্থিক সহায়তা দিতে ২০২৫-২৬ অর্থবর্ষে ১৭৬ কোটিরও বেশি টাকা বিনিয়োগ করেছে অসম…

ByByNews Desk Jun 25, 2026
Scroll to Top