News Flash

  • Home
  • বিদেশ
  • Covid19 : ছন্দে ফিরছে সাংহাই, বিধিনিষেধ শিথিল করে ৪০ লক্ষ মানুষকে বাড়ি থেকে বেরবার অনুমতি
Image

Covid19 : ছন্দে ফিরছে সাংহাই, বিধিনিষেধ শিথিল করে ৪০ লক্ষ মানুষকে বাড়ি থেকে বেরবার অনুমতি

বেজিং, ২০ এপ্রিল (হি.স.) : আপাতত করোনা সংক্রমণে রাশ টানতে সক্ষম হয়েছে চিনের প্রশাসন। তাই সাংহাইয়ে বিধিনিষেধ খানিকটা শিথিল করে আরও ৪০ লক্ষ মানুষকে বাড়ি থেকে বেরবার অনুমতি দিল চিন ।

সূত্রের খবর, করোনার সংক্রণ কিছু নিয়ন্ত্রণে আসতেই গত সপ্তাহ থেকে সাংহাই শহরে করোনা বিধিনিষেধ কিছুটা শিথিল করেছে প্রশাসন। তারপর দফায় দফায় এপর্যন্ত ‘গৃহবন্দি’ ১ কোটি ২০ লক্ষ মানুষকে বাড়ি থেকে বেরবার অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু প্রায় ২ কোটি ৫০ লক্ষ মানুষের শহরটির অর্ধেক বাসিন্দা এখনও কার্যত নিজেদের ঘরে বন্দি। এই বিষয়ে এক সংবাদ সম্মেলনে সাংহাইর স্বাস্থ্য আধিকারিক উ গানইউ বলেন, “শহরের বেশ কয়েকটি জায়গায় এই প্রথমবারের জন্য করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনা গিয়েছে।”

এদিকে, করোনার জেরে চিনের অর্থনীতি সংকোচিত হতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক অর্থ তহবিল । সাংহাই-সহ বড় শহরগুলিতে লকডাউনের ফলে চলতি বছর চিনের অর্থনীতির বৃদ্ধির হার ৪.৮ শতাংশ থেকে কমে ৪.৪ শতাংশ দাঁড়াবে বলে মনে করছে সংস্থাটি।

Releated Posts

ভারতের কণ্ঠস্বর আঞ্চলিক সীমা পেরিয়ে বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ: বেলজিয়ামের প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত শুধু বিশ্বের বৃহত্তম গণতন্ত্রই নয়, বিশ্বের দ্রুততম বর্ধনশীল বৃহৎ অর্থনীতিগুলির অন্যতম এবং প্রযুক্তি…

ByByNews Desk Sep 3, 2026

ভারতের কণ্ঠস্বর আঞ্চলিক সীমা পেরিয়ে বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ: বেলজিয়ামের প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত শুধু বিশ্বের বৃহত্তম গণতন্ত্রই নয়, বিশ্বের দ্রুততম বর্ধনশীল বৃহৎ অর্থনীতিগুলির অন্যতম এবং প্রযুক্তি…

ByByNews Desk Sep 3, 2026

বাংলাদেশে কারাগারে আরও এক আওয়ামী লীগ নেতার মৃত্যু, নির্যাতন ও চিকিৎসা না দেওয়ার অভিযোগ দলের

ঢাকা, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের হেফাজতে মৃত্যুর ঘটনা নিয়ে বিতর্কের মধ্যেই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আরও…

ByByNews Desk Sep 3, 2026

বাংলাদেশভিত্তিক জঙ্গিগোষ্ঠীর সক্রিয়তায় ভারতে ‘স্পিলওভার’ আশঙ্কা, নজরদারিতে গোয়েন্দারা

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ থেকে পরিচালিত কয়েকটি জঙ্গিগোষ্ঠী ও তাদের শাখা সংগঠনের কার্যকলাপের ওপর কড়া নজর রাখছে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top