News Flash

  • Home
  • প্রধান খবর
  • PM Narendra Modi : মেক ইন ইন্ডিয়ার একটি বড় কেন্দ্রে পরিণত হতে চলেছে দাহোদ : প্রধানমন্ত্রী
Image

PM Narendra Modi : মেক ইন ইন্ডিয়ার একটি বড় কেন্দ্রে পরিণত হতে চলেছে দাহোদ : প্রধানমন্ত্রী

দাহোদ, ২০ এপ্রিল (হি.স.): গুজরাটের দাহোদ ও পঞ্চমহলে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে প্রধানমন্ত্রী জানালেন, মেক ইন ইন্ডিয়ার একটি বড় কেন্দ্রে পরিণত হতে চলেছে দাহোদ। প্রধানমন্ত্রী বলেছেন, বর্তমানে ভারতীয় রেল আধুনিক হচ্ছে, বিদ্যুতায়ন দ্রুত ঘটছে। মালগাড়ির জন্য আলাদা রুট করা হচ্ছে। বৈদ্যুতিক লোকোমোটিভের চাহিদা বিদেশেও বাড়ছে। এই চাহিদা পূরণে বড় ভূমিকা রাখবে দাহোদ।”

মোদীর কথায়, “দাহোদ এখন মেক ইন ইন্ডিয়ার একটি বড় কেন্দ্রে পরিণত হতে চলেছে। বাষ্পীয় ইঞ্জিনের জন্য এখানে যে কর্মশালা তৈরি করা হয়েছিল, তা এখন মেক ইন ইন্ডিয়াকে গতি দেবে। এখন দাহোদে ২০ হাজার কোটি টাকার কারখানা তৈরি হতে চলেছে। ভারত এখন বিশ্বের সেই সমস্ত দেশের মধ্যে একটি যে দেশ ৯ হাজার হর্স পাওয়ারের শক্তিশালী লোকো তৈরি করে।”

এদিন যে সমস্ত উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করেছেন প্রধানমন্ত্রী, সেগুলি উল্লেখ করে বলেছেন, “জলের এই প্রকল্পের ফলে দাহোদের শতাধিক গ্রামের মা-বোনদের জীবন অতি সহজ হয়ে উঠতে চলেছে। দাহোদ এখন মেক ইন ইন্ডিয়ার একটি বড় কেন্দ্রে পরিণত হতে চলেছে।” মোদীর কথায়, “আজ দাহোদ এবং পঞ্চমহলের উন্নয়ন সম্পর্কিত ২০ হাজার কোটি টাকারও বেশি মূল্যের প্রকল্পগুলির উদ্বোধন করা হয়েছে এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ যে প্রকল্পগুলির উদ্বোধন করা হয়েছে, তার মধ্যে একটি হল পানীয় জল সংক্রান্ত একটি প্রকল্প এবং অন্যটি দাহোদকে একটি স্মার্ট সিটি করার জন্য একটি প্রকল্প।”

Releated Posts

সিএমআরএল-এক্সালজিক মামলায় ইডির তলব এড়ালেন ভীণা বিজয়ন, চাইলেন আরও সময়

কোচি, ১১ জুন (আইএএনএস): খনিজ সংস্থা সিএমআরএল-এর তথাকথিত ‘মাসাপ্পাডি’ (মাসিক অর্থপ্রদান) মামলায় জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Jun 11, 2026

মোদি-নেহরু তুলনা নিয়ে তোপ শরদ পাওয়ারের, ইতিহাস বিকৃতি, কৃষি সঙ্কট ও বিদেশনীতি নিয়েও কেন্দ্রকে নিশানা

মুম্বই, ১০ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তুলনা টেনে রাজনৈতিক প্রচারের বিরোধিতা…

ByByNews Desk Jun 10, 2026

দীর্ঘতম সময়ের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাশ কেন্দ্রীয় মন্ত্রিসভার, দাঁড়িয়ে অভিবাদন মন্ত্রীদের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের গণতান্ত্রিক ইতিহাসে ১০ জুন, ২০২৬-কে একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 10, 2026

‘রাজনৈতিক ও ব্যক্তিগত কারণেই’ তৃণমূল ও রাজ্যসভা থেকে ইস্তফা: সুশ্মিতা দেব

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর নিজের সিদ্ধান্তের পিছনে ‘রাজনৈতিক ও…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top