News Flash

  • Home
  • দেশ
  • Mamata Banerjee : তৃণমূল নেতা কৃষ্ণকুমার কল্যাণীর প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
Image

Mamata Banerjee : তৃণমূল নেতা কৃষ্ণকুমার কল্যাণীর প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

জলপাইগুড়ি, ২০ এপ্রিল (হি. স.) : প্রয়াত হলেন বিশিষ্ট চা শিল্পপতি তথা তৃণমূল নেতা কৃষ্ণকুমার কল্যাণী। মঙ্গলবার গভীর রাতে জলপাইগুড়ির একটি নার্সিংহোমে তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।

কৃষ্ণবাবুর প্রয়াণে শোকপ্রকাশ করে টুইটে মুখ্যমন্ত্রী লেখেন, ‘উত্তরবঙ্গের একজন শীর্ষস্থানীয় চা শিল্পপতি কৃষ্ণকুমার কল্যাণীর অকাল মৃত্যুতে আমি গভীর শোকপ্রকাশ করছি। আমি তাঁকে ডুয়ার্সে মা-মাটি-মানুষের একজন নেতৃস্থানীয় মুখ হিসেবে চিনতাম। তাঁর পরিবার ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’
করোনা পরবর্তী জটিলতায় বেশ কয়েকমাস ধরে ভুগছিলেন উত্তরবঙ্গের এই তৃণমূল নেতা। মঙ্গলবার দুপুরে শ্বাসকষ্ট হওয়ায় তাঁকে জলপাইগুড়ি শহরের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। বুধবার তাঁকে চিকিৎসার জন্য মুম্বই নিয়ে যাওয়ার কথা ছিল। তবে তার আগেই প্রয়াত হলেন তিনি।

Releated Posts

২০৪৭ আর খুব দূরে নয়, সংস্কারের গতি ও পরিসর বাড়াতে আরও সহযোগিতা প্রয়োজন: নির্মলা সীতারামন

শিকাগো, ৩০ আগস্ট (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্য অর্জনের জন্য হাতে আর খুব বেশি সময় নেই।…

ByByNews Desk Aug 30, 2026

‘বৈচিত্র্যই ঐক্যের সৌন্দর্য’, ধর্মীয় সম্প্রীতি ও সমাজভিত্তিক পরিবর্তনের বার্তা মোহন ভাগবতের

নিউইয়র্ক, ৩০ আগস্ট (আইএএনএস): ধর্মীয় বৈচিত্র্যকে গ্রহণ, সম্মান ও সুরক্ষিত রাখার আহ্বান জানিয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান…

ByByNews Desk Aug 30, 2026

তাসখন্দে যোগ সেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী মোদি

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): উজবেকিস্তানের তাসখন্দে রবিবার যোগ ফেডারেশন অব উজবেকিস্তানের আয়োজিত একটি যোগ সেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Aug 30, 2026

পাটনায় ভীম আর্মির ‘রাইটস মার্চ’, পুলিশের সঙ্গে সংঘর্ষের পর একাধিক কর্মী আটক

পাটনা, ২৯ আগস্ট (আইএএনএস): বিহারে সরকারি চাকরিতে ৮৫ শতাংশ ডোমিসাইল কোটা চালুর দাবিতে শনিবার পাটনায় ‘রাইটস মার্চ’ করল…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top