News Flash

  • Home
  • খেলা
  • Covid19 : দিল্লির আরও এক ক্রিকেটার করোনা আক্রান্ত
Image

Covid19 : দিল্লির আরও এক ক্রিকেটার করোনা আক্রান্ত

নয়াদিল্লি, ২০ এপ্রিল (হি.স.) : দিল্লি ক্যাপিটালসের আরও বিদেশি ক্রিকেটার করোনা আক্রান্ত। বুধবার সকালে দলের সকলের আরটিপিসিআর পরীক্ষা হয়। তাতেই আরও এক বিদেশি ক্রিকেটারের পরীক্ষার ফল পজিটিভ হয়েছে। এই নিয়ে দিল্লির দু’জন বিদেশি ক্রিকেটারের করোনা আক্রান্ত হলেন।

কিউয়ি উইকেটরক্ষক ব্যাটার সেইফার্টের পরীক্ষার ফল পজিটিভ হওয়ায় দিল্লি শিবিরে আতঙ্ক আরও বাড়ল। বুধবার সকালে দিল্লির প্রত্যেক ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের আরটি-পিসিআর টেস্ট করানো হয়েছে। এই নিয়ে দিল্লি ফ্র্যাঞ্চাইজির মোট দু’জন ক্রিকেটার করোনা আক্রান্ত হলেন। এর আগেই মিচেল মার্শ-সহ দিল্লির চার জন করোনা আক্রান্ত হন। তার পর থেকেই সতর্কতা হিসেবে দিল্লি দলের সকলের প্রতিদিন আরটি-পিসিআর পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়। আক্রান্তদের বিচ্ছিন্নবাসে পাঠানো হয়। দিল্লি ক্যাপিটালস-পঞ্জাব কিংস ম্যাচ পুণে থেকে মুম্বইয়ে নিয়ে আসা হয়। বুধবারই দিল্লি-পঞ্জাব ম্যাচ রয়েছে আইপিএলের সূচি অনুযায়ী। সতর্কতা হিসেবে বিকালে দিল্লির সব ক্রিকেটারের আবার আরটি-পিসিআর পরীক্ষা করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু আশঙ্কা থাকলেও নির্ধারিত সময়েই দিল্লি-পঞ্জাব ম্যাচ হবে বলে জানানো হয়েছে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top