News Flash

  • Home
  • বিদেশ
  • Covid 19: সাংহাইতে এবার কোভিডে ৭ জনের মৃত্যু, সংক্রমিত ২০-হাজারের বেশি
Image

Covid 19: সাংহাইতে এবার কোভিডে ৭ জনের মৃত্যু, সংক্রমিত ২০-হাজারের বেশি

সাংহাই, ১৯ এপ্রিল (হি.স.): কঠোর লকডাউনের মধ্যেও করোনার বাড়বাড়ন্তে রাশ টানাই যাচ্ছে না সাংহাইয়ে। চিনের সাংহাইয়ে সোমবার সারাদিনে করোনা-আক্রান্ত হয়েছেন ২০ হাজারের বেশি মানুষ। এই সময়ে মৃত্যু হয়েছে ৭ জনের, আগের দিনই মৃত্যু হয়েছিল ৩ জনের।

মঙ্গলবার সাংহাই মিউনিসিপাল স্বাস্থ্য কমিশন জানিয়েছে, ৬০ থেকে ১০১ বছর বয়সী ৭ জনের মৃত্যু হয়েছে। তাঁরা সকলেই হৃদরোগ এবং ডায়াবেটিসে ভুগছিলেন। হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁরা গুরুতর অসুস্থ হয়ে পড়েন, যথাসাধ্য চেষ্টা সত্ত্বেও বাঁচানো যায়নি।
করোনার সংক্ৰমণও দ্রুত বৃদ্ধি পাচ্ছে সাংহাইয়ে। বিগত ২৪ ঘন্টায় ২০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন সাংহাইয়ে। অধিকাংশই উপসর্গহীন। সাংহাইয়ে এই মুহূর্তে লকডাউন বলবৎ রয়েছে, তা সত্ত্বেও করোনার দাপট রোজই বাড়ছে।

Releated Posts

পশ্চিম এশিয়ায় জাহাজে হামলা নিয়ে আমেরিকার কাছে কড়া প্রতিবাদ ভারতের, উদ্বেগ প্রকাশ বিদেশ মন্ত্রকের

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): গত কয়েক দিনে পশ্চিম এশিয়ায় ভারতীয় নাবিকদের বহনকারী একাধিক জাহাজে হামলার ঘটনায় আমেরিকার কাছে…

ByByNews Desk Jun 11, 2026

বাংলাদেশে হাম প্রাদুর্ভাব: মৃতের সংখ্যা বেড়ে ৬৪২, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৩ শিশুর

ঢাকা, ১১ জুন (আইএএনএস): বাংলাদেশে হামের প্রকোপ ক্রমশ উদ্বেগজনক আকার ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় হাম-সদৃশ উপসর্গে আরও…

ByByNews Desk Jun 11, 2026

মার্কিন সামরিক স্থাপনায় ইরানের ড্রোন হামলা, হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা তেহরানের

তেহরান, ১১ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ায় উত্তেজনা আরও তীব্র হয়ে উঠল। বৃহস্পতিবার সকালে বাহরিনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর মার্কিন…

ByByNews Desk Jun 11, 2026

মেঘালয় সীমান্তের ‘নো-ম্যানস ল্যান্ডে’ আটকে বাংলাদেশি নাগরিক, বিএসএফ-বিজিবি অচলাবস্থা জারি

শিলং, ১১ জুন (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তে মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম গারো হিলস জেলায় ‘নো-ম্যানস ল্যান্ড’-এ আটকে রয়েছেন এক বাংলাদেশি হিন্দু…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top