News Flash

  • Home
  • দিনের খবর
  • দেওরিয়ায় এসইউভি গাড়ি ও বাসের সংঘর্ষে মৃত ৬, আহত কমপক্ষে ১২ জন
Image

দেওরিয়ায় এসইউভি গাড়ি ও বাসের সংঘর্ষে মৃত ৬, আহত কমপক্ষে ১২ জন

দেওরিয়া, ১৯ এপ্রিল (হি.স.): বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিল একটি এসইউভি গাড়ি, নিয়ন্ত্রণ হারিয়ে সেই গাড়িটি ধাক্কা মারে একটি বাসে। উত্তর প্রদেশের দেওরিয়া জেলায় ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জনের, এছাড়াও কমপক্ষে ১২ জন কমবেশি আহত হয়েছেন। সোমবার রাত ১০.৩০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে গৌরীবাজার-রুদ্রপুর সড়কের ওপর ইন্দ্রপুর গ্রামের কাছে। রুদ্রপুর থেকে গোরক্ষপুরের দিকে যাচ্ছিল বাসটি। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ভয়াবহ এই দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

অতিরিক্ত পুলিশ সুপার রাজেশ সোনকার জানিয়েছেন, বিয়ের অনুষ্ঠান থেকে কুশীনগরের দিকে যাচ্ছিল একটি এসইউভি গাড়ি। সোমবার রাত ১০.৩০ মিনিট নাগাদ গৌরীবাজার-রুদ্রপুর সড়কের ওপর ইন্দ্রপুর গ্রামের কাছে একটি বাসের সঙ্গে ওই গাড়ির সংঘর্ষ হয়। তাতেই মৃত্যু হয় ৬ জনের এবং ১২ জন আহত হয়েছেন। দুর্ঘটনায় মৃতদের নাম-রামপ্রকাশ সিং, বশিষ্ঠ সিং, জোখান সিং, অঙ্কুর পান্ডে ও রামানন্দ মৌর্য্য। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বাসের একজন যাত্রীর।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top