News Flash

  • Home
  • বাণিজ্য
  • Stock Market: বাজার খুলতেই ধস শেয়ার বাজারে, পড়ল শূচক
Image

Stock Market: বাজার খুলতেই ধস শেয়ার বাজারে, পড়ল শূচক

মুম্বই, ১৮ এপ্রিল (হি.স.) : সোমবার বাজার খুলতেই ধস শেয়ার বাজারে। এদিন বাজার খোলার সময় বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক এক হাজার পয়েন্ট পড়ে যায়। সূচক পড়ে নিফটিরও। সপ্তাহের প্রথম কেনা-বেচার দিন দুই সূচকের পতনের ফলে বিনিয়োগকারীরা রীতিমতো উদ্বিগ্ন।

বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক ১০০৮ পয়েন্ট কমে দাঁড়ায় ৫৭, ২৮১ পয়েন্টে। অন্যদিকে, নিফটির সূচক ১৭৮ পয়েন্ট কমে থামে ১৭, ১৯৮ পয়েন্টে। ক্ষতির মুখ দেখে দিন শুরু হওয়ায় লগ্নিকারীদের মাথায় হাত। সকাল সওয়া দশটার সময় বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক ১২৪৫ পয়েন্ট কমে দাঁড়ায় ৫৭,০৯৩.৮৯ পয়েন্টে। শতাংশের হিসেবে পতন ২.১৩। বম্বে স্টক এক্সচেঞ্জের ৩০ সংস্থার শেয়ারের দাম অনেকটাই কমে যায়। যে সব সংস্থার শেয়ারের দাম পড়ে যায়, সেই সব সংস্থার মধ্যে রয়েছে ইনফোসিস, টেক-এম, এইচডিএফসি, কোটাক মাহিন্দ্রা, টিসিএস। কিছুটা হলেও লাভের মুখ দেখেছে এনটিপিসি, টাটা স্টিল, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, মারুতি, পাওয়ার গ্রিড, হিন্দুস্তান ইউনিলিভার।

Releated Posts

স্পেসএক্সের ঐতিহাসিক আইপিও, ইলন মাস্কের সম্পদের পরিমাণ ৯৭০ বিলিয়ন ডলারের কাছাকাছি

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ইলন মাস্কের নেতৃত্বাধীন মহাকাশ ও স্যাটেলাইট সংস্থা স্পেসএক্স ইতিহাসের বৃহত্তম আইপিও সম্পন্ন করেছে। কোম্পানির…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত আমদানিকৃত পণ্যে শুল্ক মকুব কেন্দ্রের

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস) : পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত নির্দিষ্ট পণ্যের আমদানিতে শুল্ক ছাড়ের ঘোষণা করেছে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

জুলাইয়ের মাঝামাঝি ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায় স্বাক্ষরের সম্ভাবনা: পীযূষ গোয়েল

বিশাখাপত্তনম, ৫ জুন (আইএএনএস): ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল শুক্রবার জানিয়েছেন, ভারত ও আমেরিকার মধ্যে প্রস্তাবিত দ্বিপাক্ষিক…

ByBySandeep Biswas Jun 5, 2026

বিদেশি দীর্ঘমেয়াদি বিনিয়োগ টানতে একগুচ্ছ পদক্ষেপ কেন্দ্রের, শেয়ার ও সরকারি বন্ডে বিনিয়োগের নিয়ম শিথিল

নয়াদিল্লি, ৫ জুন (আইএএনএস): ভারতের শেয়ারবাজার এবং সরকারি সিকিউরিটিজে স্থিতিশীল ও দীর্ঘমেয়াদি বিদেশি মূলধন প্রবাহ বাড়ানোর লক্ষ্যে একাধিক…

ByByTaniya Chakraborty Jun 5, 2026
Scroll to Top