News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Thief : তেলিয়ামুড়া টাউন হলে ২৩টি এসির তামার তার চুরি, চাঞ্চল্য
Image

Thief : তেলিয়ামুড়া টাউন হলে ২৩টি এসির তামার তার চুরি, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১৭ এপ্রিল : তেলিয়ামুড়া টাউনহলের ২৩টি এসির তামার তার চুরি হয়ে গেছে। গতকাল রাতে কোনো এক সময়ে এই চুরির ঘটনা ঘটেছে বলে অনুমান করা হচ্ছে। রবিবার সকালে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। সঙ্গে সঙ্গে বিষয়টি তেলিয়ামুড়ার পুরপিতা রুপম সরকারকে জানানো হয়েছে।  খবর পেয়ে তিনি সঙ্গে সঙ্গে তেলিয়ামুড়া টাউনহল ছুটে আসেন। বিষয়টি তেলিয়ামুড়া থানার পুলিশকে জানানো হয়েছে। খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

জানা গেছে, তেলিয়ামুড়া টাউনহলে নাইটগার্ড কর্মরত রয়েছে। নাইটগার্ডের নাম পরিমল ঋষি দাস। নাইটগার্ড থাকা সত্ত্বেও কিভাবে তেইশটি এসির তামার তার   নিয়ে গেছে তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। প্রকৃতপক্ষে নাইট গার্ড ডিউটি করছিল কিনা তা নিয়েও সন্দেহ ঘনীভূত হচ্ছে। পুর পিতা জানিয়েছেন, ঘটনার তদন্ত ক্রমে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Releated Posts

উদয়পুর রেলস্টেশনে ১২ কেজি গাঁজাসহ যুবক আটক, চেন্নাই পাচারের সন্দেহ

আগরতলা, ২৬ জুলাই: উদয়পুর রেলস্টেশনে জিআরপি ও পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করা…

ByByReshmi Debnath Jul 26, 2026

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top