News Flash

  • Home
  • খেলা
  • Cricket : কেরালায় জাতীয় মহিলা টি-‌২০ ত্রিপুরার প্রতিপক্ষ আজ বিহার
Image

Cricket : কেরালায় জাতীয় মহিলা টি-‌২০ ত্রিপুরার প্রতিপক্ষ আজ বিহার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ এপ্রিল।। আগামীকাল, সোমবার মাঠে নামছে ত্রিপুরা। প্রতিপক্ষ বিহার। জাতীয় সিনিয়র মহিলাদের টি-‌২০ ক্রিকেটে। তিরুবন্তপুরমের  গ্রীণফিল্ড স্টেডিয়ামে হবে আসর। ওই মাঠেই রবিবার সকালে শেষ প্রস্তুতি সেরে নেন অন্নপূর্ণা দাস-‌রা। প্রায় আড়াই ঘন্টা অনুশীলন হয় ত্রিপুরার ক্রিকেটারদের। শুরুতে কন্ডিশনিং, মাঝে ফিল্ডিং এবং শেষে নেটে অনুশীলন করেন ত্রিপুরার ক্রিকেটাররা। যতটুকু খবর গ্রীণফিল্ড স্টেডিয়ামের উইকেট অনেকটা ব্যাটিং সহায়ক। তাই টসে জয়লাভ করলে ত্রিপুরা প্রথমে ব্যাটিং নিয়ে বিপক্ষের ঘাড়ে রানের বোঝা চাপাতে চাইবে। গোটা দলই আসরের প্রথম ম্যাচে জয় পাওয়া নিয়ে আশাবাদী।  

এদিকে ১৯ এপ্রিল ঝাড়খন্ড, ২১ এপ্রিল ওড়িশা, ২২ এপ্রিল তামিলনাড়ু এবং ২৪ এপ্রিল গ্রুপের শেষ ম্যাচে ত্রিপুরা খেলবে ছত্তিশগড়ের বিরুদ্ধে। আসরে ত্রিপুরাকে নেতৃত্ব দেবেন অন্নপূর্ণা দাস। ডেপুটি হিসাবে থাকবে ঋজু সাহা। ত্রিপুরা দল:‌ অন্নপূর্ণা দাস (‌অধিনায়িকা), ঋজু সাহা (‌সহ অধিনায়িকা), ঝুমকি দেবনাথ, অম্বিকা দেবনাথ, নিকিতা দেবনাথ, শিউলি চক্রবর্তী, প্রীয়াঙ্কা আচার্য, সুরভি রায়, মাম্পি দেবনাথ, রিতা দেববর্মা, মৌটুসী দে, ইন্দ্ররাণী জমাতিয়া, পূজা দাস, রূম্পা সিংহ, মামন রবি দাস, সুলক্ষণা রায়, পূজা পাল, অম্বেষা দাস, প্রীয়াঙ্কা সাহা এবং কৃত্তিকা কর্মকার। কোচ:‌ রূমা দাস, রিমা চক্রবর্তী, ট্রেণার:‌ সুখেন্দু দে, ফিজিও: হিরালী দেববর্মা এবং ম্যানেজার:‌ অনামিকা দেবনাথ।

Releated Posts

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026

‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…

ByByNews Desk Jun 9, 2026

নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top