News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সার্টিফিকেট ও নিয়োগের দাবিতে ডেপুটেশন টেট উত্তীর্ণ বেকারদের
Image

সার্টিফিকেট ও নিয়োগের দাবিতে ডেপুটেশন টেট উত্তীর্ণ বেকারদের

আগরতলা, ১৬ এপ্রিল : সার্টিফিকেট ও নিয়োগের দাবিতে আন্দোলনে নামলেন টেট উত্তীর্ণ বেকাররা। শনিবার ২০২১ সালের টেট উত্তীর্ণরা তাদের টেট পরীক্ষার সার্টিফিকেট এবং অবিলম্বে নিয়োগের জন্য টিআরবিটিতে এক ডেপুটেশনে মিলিত হন।

এদিন টেট উত্তীর্ণ চাকুরী প্রার্থীরা জানান, টেট পরীক্ষার সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হলেও এখনো পর্যন্ত তাদেরকে টিআরবিটি থেকে সার্টিফিকেট প্রদান করা হয়নি। তাই অবিলম্বে সার্টিফিকেট প্রদান করার জন্য এদিন তারা ডেপুটেশন প্রদান করেন। এছাড়াও টেট উত্তীর্ণরা জানান, রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষকের প্রয়োজন রয়েছে। অবিলম্বে টেট উত্তীর্ণদের নিয়োগ করলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা আরো উন্নত হতে পারে। টেট উত্তীর্ণরা বেশ কয়েকবার মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং উপ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে তাদের চাকরিতে নিয়োগ করার জন্য আবেদন করলেও দপ্তর এখনো পর্যন্ত কোনো উদ্যোগ গ্রহণ করেনি। বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখার আবেদন করেন টেট উত্তীর্ণরা।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top